হোম > জাতীয়

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক আলাউদ্দিন খান

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রশাসন শাখার অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। ছবি: সংগৃহীত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন শাখার অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গত রোববার এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে। একই সঙ্গে শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে এই একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ গত ২৮ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। এর গত ৪ মার্চ থেকে একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্বে ছিলেন ওয়ারেছ।

মঙ্গলবার মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন আলাউদ্দিন খান। এরপর শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালনের সময় আলাউদ্দিন খান বিধিমোতাবেক কার্যভার ভাতা পাবেন বলে অফিস আদেশে জানানো হয়েছে।

এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। কয়েক মাস দায়িত্ব পালনের পর পদ থেকে সরে যান তিনি।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী