হোম > জাতীয়

হজযাত্রীদের জন্য ‘হজ কেয়ার প্যাক’ নিয়ে এসেছে বিমান ও এসিআই

বিশেষ প্রতিনিধি, ঢাকা

হজযাত্রীদের সেবা আরও উন্নত করতে যৌথ উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এসিআই। ছবি: বিজ্ঞপ্তি

পবিত্র হজ পালনকারী যাত্রীদের সেবা আরও উন্নত করতে যৌথ উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এসিআই। এর অংশ হিসেবে হজযাত্রীদের জন্য বিশেষ ‘হজ কেয়ার প্যাক’ প্রদান করা হয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল) বিমানের প্রধান কার্যালয় ‘বলাকা’র কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কেয়ার প্যাক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সৈয়দ মইন উদ্দিন আহমেদ। এসিআই-এর পক্ষ থেকে কেয়ার প্যাক হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির কনজ্যুমার ব্র্যান্ডস ডিভিশনের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম এবং নির্বাহী পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. কামরুল হাসান।

বিমানের এমডি কাইজার সোহেল আহমেদ বলেন, হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা বিমানের অন্যতম অগ্রাধিকার। এসিআই-এর এই উদ্যোগ যাত্রীদের ভ্রমণকে আরও স্বস্তিদায়ক করবে এবং ভবিষ্যতে এ ধরনের সেবার পরিধি আরও বাড়ানো হবে। ডিএমডি সৈয়দ মইন উদ্দিন আহমেদও এই উদ্যোগের প্রশংসা করে বলেন, দুই প্রতিষ্ঠানের সহযোগিতা আগামী দিনগুলোতে আরও বিস্তৃত হবে।

এসিআই-এর প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, হজযাত্রীদের সেবামূলক এই কার্যক্রমে অংশীদার হতে পেরে তারা গর্বিত। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক যাত্রীর কাছে এই সেবা পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিমানের পরিচালক (বিপণন ও বিক্রয়) আশরাফুল আলম, পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ মিজানুর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া এসিআই-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ