হোম > জাতীয়

দুই ব্রিটিশ বাংলাদেশি আইনজীবীকে আইসিটির প্রসিকিউশনে নিয়োগ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দুই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) ভিন্ন দুই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী আফজাল জামী সৈয়দ আলী ও ব্যারিস্টার মুহাম্মদ সাইফ উদ্দীন খালেদ।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানার পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী আফজাল জামী সৈয়দ আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, একই সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যারিস্টার মুহাম্মদ সাইফ উদ্দীন খালেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের গ্লোবাল অ্যাম্বাসেডর (ইন্টারন্যাশনাল স্পোকসপারসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁদের এক বছরের নিয়োগ (অবৈতনিক) দিয়েছে আইন মন্ত্রণালয়।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ