হোম > জাতীয়

ধানমন্ডি ৩২ নম্বর থেকে জিনিসপত্র সরাচ্ছে উৎসুক জনতা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: আজকের পত্রিকার ভিডিও থেকে নেওয়া

হামলা ও ভাংচুরের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি থেকে জিনিসপত্র সরিয়ে নিচ্ছে উৎসুক জনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর ঘোষণার পর আজ বুধবার রাত ৮টার দিকে বাড়িটিতে হামলা ও ভাঙচুর শুরু হয়। এ সময় অনেকেই বাড়িটির দরজা-জানালা ভেঙে নিয়ে যেতে থাকেন।

সরেজমিনে দেখা গেছে, ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটির মূল ফটক ভেঙে অটোরিকশায় করে নিয়ে যাচ্ছেন দুজন। এরপর অন্যরাও শুরু করেন জিনিসপত্র সরানো। জানালা ও লোহা-লক্কড় যে যা পেয়েছেন তাই নিয়ে গেছেন। বাড়িটির ভেতর থাকা অনেক বইও নিয়ে যেতে দেখা গেছে।

দেওয়ালের ইট খুলে হাতে নিয়ে যাচ্ছিলেন সৈয়দ রিফাত নামের এক ব্যক্তি। এ সময় তিনি বলেন, ‘ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের প্রমাণ রেখে দেওয়ার জন্য এই ইট রাখলাম। এরপরও যদি আওয়ামী লীগ, ছাত্রলীগের কেউ ফিরে আসার কথা বলে, এই ইট তার কপালে যাবে।’

এর আগে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে হাসনাত আব্দুল্লাহর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটা পোস্টে বলা হয়েছে, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিনও ৩২ নম্বরের বাড়িটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

ছবি: আজকের পত্রিকার ভিডিও থেকে নেওয়া

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি