হোম > জাতীয়

শেখ রেহানার ছেলে ববির বিরুদ্ধে এবার ৩ কোটি টাকার অবৈধ সম্পদের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাদওয়ান মুজিব সিদ্দিক। ছবি: সংগৃহীত

পূর্বাচল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে প্লট বরাদ্দের মামলার পর এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আরও একটি মামলায় আসামি করা হয়েছে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে। নতুন এই মামলায় তাঁর বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে আজ রোববার সংস্থাটির উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন এই মামলা করেন। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, রাদওয়ান মুজিব ববি নিজের নামে ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩৫৫ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে নিজের তিনটি ব্যাংক হিসাবে ১২ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৫৪৯ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন তিনি।

এই মামলায় তাঁর বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

গত ১০ মার্চ পূর্বাচল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে ৬০ কাঠা প্লট বরাদ্দের প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার পরিবারের সদস্য, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ মন্ত্রণালয়ের ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে পৃথক আটটি অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে দুদক। এর মধ্যে রাদওয়ান মুজিবের বিরুদ্ধেও অভিযোগপত্র দেওয়া হয়।

এর আগে গত জানুয়ারিতে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১০ কাঠা করে ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে পৃথক ছয়টি মামলা করে দুদক। শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানার পরিবারের নামে ছয়টি মামলা করা হয় সে সময়।

এই ছয় মামলায়ই শেখ হাসিনা ও তিনটি মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে আসামি করা হয়।

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ