হোম > জাতীয়

গ্রামীণ ব্যাংকের ৫০ বছর, নোবেল বিজয়ের ২০ বছর উপলক্ষে ড. ইউনূসকে সংবর্ধনা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল বিজয়ের ২০ বছর পূর্তিতে গতকাল রোববার ড. মুহাম্মদ ইউনূসকে সংবর্ধনা প্রদান করা হয়। ছবি: ইউনূস সেন্টার

গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল বিজয়ের ২০ বছর পূর্তিতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের আয়োজনে গতকাল রোববার রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল বিজয়ের ২০ বছর পূর্তিতে গতকাল রোববার ড. মুহাম্মদ ইউনূসকে সংবর্ধনা প্রদান করা হয়। ছবি: ইউনূস সেন্টার

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে প্রফেসর ইউনূস সেখানে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা। পরে অনুষ্ঠিত টাউন হল সেশনে বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান।

বক্তব্যে প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংকের সূচনালগ্নের সংগ্রামের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের কঠিন বাস্তবতা থেকেই ক্ষুদ্রঋণ কার্যক্রমের ধারণার জন্ম। সে সময় চট্টগ্রামের জোবরা গ্রামের দরিদ্র নারীদের মাত্র ৫ টাকা করে ঋণ দিয়ে বাঁশের ঝুড়ি তৈরি ও বিক্রির উদ্যোগের মধ্য দিয়েই এই ধারণার ভিত্তি রচিত হয়।

তিনি আরও তুলে ধরেন কীভাবে গ্রামের নারীরা প্রতিকূলতা অতিক্রম করে আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন—অক্ষরজ্ঞান অর্জন করেছেন, পরিবার ও সমাজে নিজেদের অবস্থান শক্ত করেছেন এবং একটি বৃহত্তর সামাজিক আন্দোলনের অংশে পরিণত হয়েছেন।

২০১১ সালে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর পর এই প্রথমবারের মতো তিনি গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করলেন প্রফেসর ইউনূস। তিনি পুরোনো সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের পাশাপাশি ব্যাংকের চলমান কার্যক্রম আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠান শেষে প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সে তাঁর পুরোনো বাসভবন ও গ্রামীণ চেকের স্টল পরিদর্শন করেন। পরে তিনি কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং প্রশিক্ষণ ভবনের ক্যানটিনে মধ্যাহ্নভোজে অংশ নেন।

রাষ্ট্র সংস্কারে অধ্যাদেশগুলো নিয়ে সরকারের অবস্থান নেতিবাচক বার্তা দেয়: টিআইবি

মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত মামুনের মরদেহ দেশে পৌঁছেছে

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

কমিশনহীন দুদক: মামলাহীন এক মাস, থেমে আছে সিদ্ধান্ত

সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে

পৌনে ৪ হাজার কোটির প্রকল্প সীমান্ত সড়কে

সময় শেষ হয়ে যাচ্ছে, তবু অনড় দুই পক্ষই

অধস্তন আদালতের সময়সূচিতে পরিবর্তন

গোঁজামিল দিয়ে জনগণকে গণভোটে বাধ্য করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিন মাসে ৩৩১ অস্ত্র উদ্ধার র‍্যাবের, গ্রেপ্তার ৩৪৭৩