হোম > জাতীয়

মাগুরার শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি মাগুরার শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার আরও দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। হাসপাতালের শিশু বিভাগের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) আছে শিশুটি। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রেস উইংয়ের বার্তায় আরও বলা হয়, দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পর প্রায় ৩০ মিনিট সিপিআর দিয়ে স্থিতিশীল অবস্থায় আনা হয়।

প্রেস উইং জানায়, শিশুটির মস্তিষ্ক কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না। গ্লাসগো কমা স্কেল ৩-এ রয়েছে। শিশুটির রক্তচাপ ও অক্সিজেন লেভেলও অনেক কমে গেছে।

গতকাল বুধবার প্রেস সচিব শফিকুল আলম জানান, শিশুটির অবস্থার আরও অবনতি হয়েছে। তার সিজিএস (অবিরত গ্লুকোজ মনিটরিং সিস্টেম) লেভেল ৪ থেকে ৩ নেমে এসেছে। সিএমএইচের চিকিৎকরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিশুটির সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি।

গতকাল শিশুটি চারবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয় এবং সিপিআর দিয়ে স্থিতিশীল করা হয়।

পুলিশ ও শিশুটির পরিবারসূত্রে জানা যায়, গত ৫ মার্চ (বুধবার) রাতে মাগুরা পৌর সদরে বড় বোনের বাড়িতে শিশুটি ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়। পরে ৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেন তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে আসেন। ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ৬ মার্চ রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

৭ মার্চ রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরদিন ৮ মার্চ বিকেলে শিশুটিকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে করা মামলায় তার বড় বোনের শ্বশুর, শাশুড়ি, স্বামী ও ভাশুর রিমান্ডে রয়েছেন।

পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার পদোন্নতি

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হলেন তিন সাংবাদিক

সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম

চাঁদাবাজির বিরুদ্ধে আইজিপির জিরো টলারেন্স

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মাহফুজুর রহমান

আরও চার আসনের ফল চ্যালেঞ্জ করে পরাজিত প্রার্থীদের আবেদন

মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

খামেনির ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, ইরানি জনগণের প্রতি সমবেদনা বাংলাদেশের

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি