হোম > জাতীয়

ট্রেড লাইসেন্সের অভিন্ন আবেদনপত্র নির্ধারণ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যবসা সহজীকরণে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য ট্রেড লাইসেন্সের অভিন্ন ও নির্ধারিত আবেদনপত্র, অভিন্ন ট্রেড লাইসেন্স ফরম্যাট এবং আবেদন মঞ্জুরের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের সুনির্দিষ্ট চেকলিস্ট চূড়ান্ত করছে সরকার। গত মঙ্গলবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এক কর্মশালায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সেবা সহজীকরণের জন্য সব সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের জন্য ট্রেড লাইসেন্সের অভিন্ন ও নির্ধারিত সমন্বিত আবেদনপত্র, অভিন্ন ট্রেড লাইসেন্স ফরম্যাট এবং আবেদন মঞ্জুরের ক্ষেত্রে সুনির্দিষ্ট চেকলিস্ট চূড়ান্তকরণে স্বার্থসংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) মুস্তাকীম বিল্লাহ ফারুকী।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম আজকরের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ব্যবসাকে সহজীকরণে সারা দেশের ট্রেড লাইসেন্সের অভিন্ন ফরম্যাট ও চেক লিস্ট চূড়ান্তকরণের জন্য স্বার্থ সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’

এদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন ধরনের সনদ (লাইসেন্স), রেজিস্ট্রেশনের মেয়াদ ৫ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২৮ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) পক্ষ থেকে বাণিজ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় গত ২৩ নভেম্বর ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি) ও এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ইআরসি) মেয়াদ এক বছরের পরিবর্তে ৫ বছর নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৫ বছর এই রেজিস্ট্রেশন বহাল থাকবে। 

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী