হোম > জাতীয়

ভোটার তালিকা হালনাগাদ শেষ না হওয়া পর্যন্ত ইসি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। আজ সোমবার এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেন ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে ২০ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি তথ্য সংগ্রহ এবং ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীসহ (রাজস্ব, আউটসোর্সিং, সংযুক্ত ও দৈনিক ভিত্তিতে নিয়োজিত) হিসাবরক্ষণ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, সরকারি পরিবহন পুলের গাড়িচালক ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর দিন থেকে হালনাগাদ শেষ না হওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এবং অফিস সময়ের পরে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন।

একই সঙ্গে, নিরাপত্তা ও প্রটোকলে নিয়োজিত ইসি সচিবালয়ের সাংগঠনিক কাঠামোর বাইরের সংশ্লিষ্ট দেহরক্ষী, গানম্যান, পুলিশ, আনসারকেও এই সময়ে নিজ নিজ দায়িত্ব পালনের লক্ষ্যে অফিস আদেশে নির্দেশ দেওয়া হয়।

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ