হোম > জাতীয়

ইরান-ইসরায়েল সংঘাত দীর্ঘস্থায়ী হলে রেমিট্যান্স কমার শঙ্কা ব্যাংকমালিকদের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএবির মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকের পর বিএবি চেয়ারম্যান। ছবি: আজকের পত্রিকা

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান আবদুল হাই সরকার।

আজ সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএবির মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকের পর সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএবির অন্যান্য সদস্যরাও ছিলেন।

আবদুল হাই সরকার বলেন, গভর্নরের সঙ্গে বৈঠকটি মূলত পরিচিতিমূলক ছিল। এতে ব্যাংকিং খাতের উন্নয়ন, নীতিগত সমন্বয় এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে দেশের স্বার্থে বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে দুর্বল ব্যাংকগুলোকে পুনরুজ্জীবিত করা এবং ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে বিএবি চেয়ারম্যান বলেন, গভর্নরের মনোভাব বেসরকারি ব্যাংকগুলোর প্রতি ইতিবাচক এবং ব্যাংকিং খাতের উন্নয়নে তিনি আন্তরিক।

প্রভিশন সংক্রান্ত গাইডলাইন নিয়ে প্রশ্ন করা হলে বিএবি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিকভাবে প্রচলিত এই পদ্ধতিটি বাংলাদেশের অবকাঠামো ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কাজ চলছে।

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে রেমিট্যান্সে প্রভাব পড়বে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্য অঞ্চলে কর্মরত বাংলাদেশি কর্মীদের কাজের পরিবেশ ব্যাহত হলে তা দেশের রেমিট্যান্স প্রবাহে প্রভাব ফেলতে পারে। তবে এর প্রভাব পরিস্থিতির স্থায়িত্বের ওপর নির্ভর করবে।

এদিকে সরকারের ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা বাস্তবায়নেও ব্যাংকিং খাতের সহায়তার প্রয়োজন রয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়। টেকসই ও কার্যকর প্রকল্পের ভিত্তিতে ব্যাংকগুলো অর্থায়নের মাধ্যমে এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও জানানো হয়।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ