হোম > জাতীয়

জামায়াতের আমিরের আসনে ঈদের ‘ফুডপ্যাক’ বিতরণ নিয়ে যা জানাল চীনা দূতাবাস

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর মিরপুরে গতকাল সকালে চীনা দূতাবাস ঢাকার বাসিন্দাদের মধ্যে ঈদুল ফিতরের উপহার হিসেবে খাবারের প্যাকেট বিতরণ করে। ছবি: জামায়াতের ফেসবুক পেজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সঙ্গে নিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ‘ফুডপ্যাক’ বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিভ্রান্তির ব্যাখ্যা’ দিয়েছে চীনা দূতাবাস।

ঢাকার চীনা দূতাবাসের নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল মঙ্গলবার রাত ১১টা ৫ মিনিটে দেওয়া ব্যাখ্যায় বলা হয়, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত গতকাল সকালে একটি দাতব্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারা উদ্বেগের সঙ্গে লক্ষ করেছে যে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কিছু আধেয় (কনটেন্ট) বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। তারা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ নীতির বিষয়টি পুনর্ব্যক্ত করছে। তারা জোর দিয়ে বলছে যে নির্বাচিত সরকারের নির্বিঘ্নে দেশ পরিচালনায় চীন সমর্থন জানায়। দুই দেশের জনগণের অধিকতর কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশের সরকারের সঙ্গে একত্রে কাজ করে বন্ধুত্ব আরও জোরদার করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল সকালে চীনা দূতাবাস ঢাকার বাসিন্দাদের মধ্যে ঈদুল ফিতরের উপহার হিসেবে খাবারের প্যাকেট বিতরণ করে।

এই অনুষ্ঠানে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে উপস্থিত ছিলেন এই সংসদীয় আসনের সংসদ সদস্য জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

অনুষ্ঠানটির আয়োজন সম্পর্কে গতকাল বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকার চীনা দূতাবাসের ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার বাসিন্দাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকার চীনা দূতাবাস। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইয়াও ওয়েন বলেন, ঈদুল ফিতর কৃতজ্ঞতা প্রকাশ ও আনন্দ ভাগাভাগির সময়। এই সহায়তার মাধ্যমে চীন উষ্ণতা পৌঁছে দিতে এবং বাসিন্দাদের শান্তিপূর্ণভাবে উৎসব উদ্‌যাপনে সহায়তা করতে চায়। অন্যদিকে শফিকুর রহমান এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই খাদ্যসামগ্রী বাংলাদেশের জনগণের প্রতি চীনের আন্তরিক বন্ধুত্বের প্রতিফলন।

আরও পড়ুন:

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ