হোম > জাতীয়

দেশে চীন ফেরত ৪ জনের করোনা শনাক্ত, নতুন ধরন কি না চলছে পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চীন ও ভারতসহ বিভিন্ন দেশে ছড়িয়েছে করোনার নতুন উপধরন বিএফ-৭। বাংলাদেশে প্রবেশ ঠেকাতে বিমানবন্দরসহ সব স্থল ও নৌপথে হেলথ স্ক্রিনিং বসানো হয়েছে। যেখানে চারজন চীনা নাগরিকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত এসব ব্যক্তি নতুন উপধরনের শিকার কিনা তা দেখতে নমুনা সংগ্রহ করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। একই সঙ্গে তাদের আইসোলেশনে নেওয়া হয়েছে।

আজ সোমবার রাত পৌনে ৮টায় আইইডিসিআরের পরিচালক ডা. তাহমিনা শিরিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তাহমিনা শিরিন বলেন, বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা চার চীনা নাগরিকের শরীরের করোনার উপস্থিতি পাওয়া গেছে। তারা নতুন উপধরনের আক্রান্ত কিনা সেটি দেখতে নমুনা সংগ্রহ করেছি। একই সঙ্গে তাদের আইসোলেশনে নেওয়া হয়েছে। 

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করে। এ সময় ২০ জন চীনা নাগরিকের কান অতিরিক্ত লালচে দেখে সন্দেহ করেন স্বাস্থ্য কর্মকর্তারা। পরে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করলে ৪ জনের করোনা শনাক্ত হয়। 

এর আগে রোববার জরুরি এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চীনে সম্প্রতি অমিক্রনের নতুন উপধরন বিএফ-৭ শনাক্ত হয়েছে। যা আগের উপধরন বিএফ-৫ এর তুলনায় চার গুণ বেশি সংক্রামক। যাতে চীনেই ২৫ কোটির মত মানুষ আক্রান্ত হয়েছে। ভারতেও এটির বিস্তার ঘটছে। 

এমতাবস্থায় দেশের প্রতিটি প্রবেশপথে সতর্কতা জারি করেছে সরকার। চালু হয়েছে বিদেশি নাগরিকদের হেলথ স্ক্রিনিং। 

এদিকে চলমান পরিস্থিতি নিয়ে একদিন পরই আগামীকাল সকাল ৯টায় জরুরি বৈঠক ডেকেছে স্বাস্থ্য অধিদপ্তর। যেখানে স্বাস্থ্যবিধি মানার ওপর জোরদারসহ বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী