হোম > জাতীয়

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে প্রথমে এগিয়ে আনা এবং পরে স্থগিত করা অমর একুশে বইমেলার নতুন দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, আসছে বছরের ২০ ফেব্রুয়ারি শুরু হবে এ মেলা, চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে আজ বুধবার বিকেলে বইমেলার তারিখ চূড়ান্ত করার লক্ষ্যে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলা একাডেমির বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে অমর একুশে বইমেলা-২০২৬-এর তারিখ নির্ধারণ-সংক্রান্ত এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বইমেলা উদ্বোধনের সময় আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় নির্ধারণ করা হয়, চলবে ১৫ মার্চ পর্যন্ত।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রকাশক ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

জাতীয় নির্বাচন ও রমজান বিবেচনায় নিয়ে বইমেলার সময় এগিয়ে এনে ডিসেম্বর-জানুয়ারিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা একাডেমি। পরে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে স্থগিত করা হয়।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী