হোম > জাতীয়

‘নিরাপত্তার ঝুঁকি’ দেখিয়ে জাতীয় নবান্ন উৎসব বাতিল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

জাতীয় নবান্ন উৎসব উদ্‌যাপন পর্ষদের আয়োজনে অনুষ্ঠেয় নবান্ন উৎসব বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে এটি জানিয়েছে উৎসব উদ্‌যাপন পর্ষদ। ১৬ নভেম্বর ছায়ানট মিলনায়তনে এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জাতীয় নবান্ন উৎসব উদ্‌যাপন পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা পর্ষদের ফেসবুক পেজে লিখেছেন, ‘অনিবার্য কারণবশত জাতীয় নবান্ন উৎসব উদ্‌যাপন পর্ষদ আয়োজিত ১ অগ্রহায়ণ ১৪৩২ (১৬ নভেম্বর ২০২৫) অনুষ্ঠেয় ২৭তম “নবান্ন উৎসব ১৪৩২” আয়োজন করা সম্ভব হচ্ছে না। পর্ষদের পক্ষ থেকে শিল্পী, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দুঃখ প্রকাশ করছি!!’

সুজা গণমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, তাতে শিল্পী, অভিভাবকেরা শঙ্কিত। আয়োজনে শিশুরাও অংশ নেয়। তাদের ‘নিরাপত্তার ঝুঁকির’ কথা ভেবে আয়োজনটি বাতিল করা হয়েছে।

‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ স্লোগান নিয়ে আয়োজনে প্রধান অতিথি থাকার কথা ছিল ডা. সারওয়ার আলীর। অতিথি লুবনা মারিয়াম, ফাহিম হোসেন চৌধুরী এবং সভাপতি থাকার কথা ছিল কাজী মদিনার।

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি