হোম > জাতীয়

শফিক রেহমানের আবেদনে ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লারেশন বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাংবাদিক শফিক রেহমানের আবেদনে প্রেক্ষিতে দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে। আজ বুধবার ঢাকা জেলা প্রশাসন থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশ বলা হয়, দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রকাশের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩ এর ১০ ধারা লঙ্ঘন হয়েছে। এ কারণে যায় যায় দিন পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর নামে যে ঘোষণাপত্র ছিল, তা বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র বলছে, প্রকাশনার নিয়ম লঙ্ঘনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমানের করা আবেদনে প্রকাশনা লঙ্ঘনের অভিযোগ করা হয়েছিল।

অভিযোগের মধ্যে রয়েছে- পত্রিকাটি অনুমোদিত প্রেস থেকে ছাপা না হওয়া এবং মুদ্রণ সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান ইত্যাদি। সর্বশেষ সংবাদপত্রটির ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন কাজী রুকুনউদ্দীন আহমেদ।

জানা গেছে, ১৯৮৪ সালে সাংবাদিক শফিক রেহমানের সম্পাদনায় যায়যায়দিন সাপ্তাহিক হিসেবে যাত্রা শুরু করে। এটি প্রথমবার দৈনিক হিসেবে ট্যাবলয়েড আকারে প্রকাশিত হয়েছিল ১৯৯৯ সালে। পরে দৈনিক হিসেবে প্রকাশ বন্ধ করে দেওয়া হয়। এরপর আবার ২০০৬ সালে নতুন আঙ্গিকে দৈনিক হিসেবে পত্রিকাটির প্রকাশ শুরু হয়।

এ বিষয়ে জানতে সাংবাদিক শফিক রেহমানকে একাধিকবার কল ও মেসেজ দিলেও তিনি সাড়া দেননি।

আরও খবর পড়ুন:

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি