হোম > জাতীয়

বড় দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য দরকার: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরদিন আজ শুক্রবার দফায় দফায় বৈঠক করেছে উপদেষ্টা পরিষদ। তাঁদের আলোচনায় যে কয়েকটি বিষয় গুরুত্ব পেয়েছে, এর মধ্যে একটি ছিল বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে নতুন সরকার কী নীতি অনুসরণ করবে। 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, সরকার পররাষ্ট্র বিষয়ে, বিশেষ করে বড় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখাতেই জোর দিচ্ছে। 

তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, সরকার সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায়। বড় দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের ভারসাম্য বজায় রাখা দরকার। 

বৈষম্যবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর শূন্যতা দেখা দিলে অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। হাসিনার পদত্যাগের আগে-পরে সংগঠিত সহিংসতায় নিহত হন বিভিন্ন বয়সের পাঁচশতাধিক মানুষ। আহত হন হয়েক হাজার ব্যক্তি। হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের অসংখ্য ঘটনা ঘটে। স্থানীয় মানবাধিকার সংগঠন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশ, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে। 

এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতেই নতুন সরকার অগ্রাধিকার দিচ্ছে। তৌহিদ হোসেন বলেন, এ মূহুর্তে আইনশৃঙ্খলা পুনপ্রতিষ্ঠাই প্রধান অগ্রাধিকার। এটি করা গেলে অন্যদিকগুলো ঠিক হয়ে যাবে।

ঈদে ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কড়াকড়ি, থাকছে ২৫ শতাংশ আসনবিহীন টিকিট

পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার পদোন্নতি

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হলেন তিন সাংবাদিক

সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম

চাঁদাবাজির বিরুদ্ধে আইজিপির জিরো টলারেন্স

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মাহফুজুর রহমান

আরও চার আসনের ফল চ্যালেঞ্জ করে পরাজিত প্রার্থীদের আবেদন

মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

খামেনির ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, ইরানি জনগণের প্রতি সমবেদনা বাংলাদেশের