হোম > জাতীয়

ডেঙ্গুর প্রকোপে দৈনিক স্যালাইন লাগছে ৪০ হাজার ব্যাগ, চাহিদা উৎপাদন সক্ষমতার বেশি

মানিকগঞ্জ প্রতিনিধি

সারা দেশে হঠাৎ করেই ডেঙ্গু রোগী বেড়ে গেছে। প্রতিদিন গড়ে প্রায় ৪০ হাজার ব্যাগ স্যালাইন প্রয়োজন হচ্ছে। মাসে চাহিদা দাঁড়াচ্ছে প্রায় ১২ লাখ। বাংলাদেশের এত উৎপাদন সক্ষমতা নেই। এ কারণে প্রয়োজনে স্যালাইন আমদানি করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা বাংলাদেশে স্যালাইন তৈরি করে তাদের বলেছি, তারা যেন ফুল প্রোডাকশন করে। সবগুলো ওষুধ কোম্পানি মিলেও এত স্যালাইন উৎপাদন করতে পারছে না। সে জন্য দুই দিন আগে মিটিং করেছি, সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে, প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানি করতে পারবে।’ 

তবে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্ত কিটের সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘সাপ্লাইয়ে যদি কম দেখে বা ঘাটতি দেখে, তাদের প্রয়োজনে বাইরে থেকে আমদানি করতে বলা আছে।’ 

চিকিৎসা দেওয়ার জন্য সব ব্যবস্থা নেওয়া আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরেই শুধু ৩ হাজার বেড প্রস্তুত রাখা আছে, ২ হাজার বেডে রোগী ভর্তি আছে। সারা দেশে ৫ হাজার বেড রেডি রাখার জন্য বলেছি, অনেক বেড এখনো খালি আছে।’ 

তিনি বলেন, ‘ডেঙ্গু রোগী কমাতে হলে মশা কমাতে হবে, মশা কমলে মশার কামড় কমবে, ডেঙ্গু রোগী হবে না। সিটি করপোরেশন ও পৌরসভাকে আহ্বান করেছি, তারা যাতে ভালো করে স্প্রে করে।’ 

ডেঙ্গু ইউনিট পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেহেনা আকতার, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন, পৌরসভার মেয়র মো. রমজান আলী, আবাসিক মেডিকেল অফিসার কাজী এ কে এম রাসেল, আওয়ামী লীগের নেতা সুলতানুল আজম খান আপেল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ সরকারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর কারণে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মুখে: সংসদে পাটমন্ত্রী

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে নসিমন-করিমন: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী

‘আগে খরচ, পরে অনুমোদন’ প্রক্রিয়া নিয়ে সংসদে প্রশ্ন বিরোধী দলের

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লীতে প্রবেশে বাধা, ৩০০ বিধিতে বিবৃতির দাবি জামায়াত এমপির

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে