হোম > জাতীয়

সাত কলেজ থাকছে ঢাবির অধীনেই, আলাদা প্রশাসনিক কার্যালয় হবে

আজকের পত্রিকা ডেস্ক­

আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: বাসস

রাজধানীর সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই থাকছে। তবে সংকট সমাধানে ক্যাম্পাসের ভেতরেই আলাদা প্রশাসনিক কার্যালয় স্থাপন করা হবে। এর জন্য আলাদা রেজিস্ট্রার ও কর্মকর্তারা থাকবেন। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এর আগে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

প্রধান উপদেষ্টার প্রেস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের প্রতিনিধিরা সংকট সমাধানে বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, ‘সাত কলেজ ঢাবির অধীনেই থাকবে। ঢাবির মধ্যে তাঁদের জন্য আলাদা একটি জায়গা ঠিক করা হবে, যেখানে প্রশাসনিক কর্মকাণ্ডগুলো করা হবে। তাঁদের আলাদা রেজিস্ট্রার, কর্মকর্তা থাকবে। বিষয়গুলো ঢাবি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলেই করা হবে।’

এ সিদ্ধান্তের পর সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে যাবেন বলে সরকারের আশাবাদের কথা তুলে ধরেন প্রেস সচিব।

আরও চার আসনের ফল চ্যালেঞ্জ করে পরাজিত প্রার্থীদের আবেদন

মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

খামেনির ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, ইরানি জনগণের প্রতি সমবেদনা বাংলাদেশের

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

স্ত্রীসহ সাবেক এমপি দিদারুল ও সাবেক এসপি রফিকুলের আয়কর নথি জব্দের নির্দেশ

সাবেক সচিব মহিবুলের ৪ কোটির ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে ট্রাফিক-ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী