হোম > জাতীয়

সাভারে অগ্নিদগ্ধের কেউ শঙ্কামুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাভারের হেমায়েতপুরে অগ্নিদগ্ধদের কেউ শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ মঙ্গলবার দুপুরে বার্ন ইনস্টিটিউটে অগ্নিদগ্ধদের দেখতে এসে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাভারের হেমায়েতপুরের ঘটনায় যারা হাসপাতালে ভর্তি হয়েছে তাদের মধ্যে কয়েকজনের শরীর ১০০ শতাংশ দগ্ধ রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন তাদের অবস্থা ঝুঁকিপূর্ণ। কেউ শঙ্কামুক্ত নয়। 

ডা. সামন্ত লাল সেন বলেন, কয়েকজন কম দগ্ধ রয়েছে। তবে দগ্ধরা যতক্ষণ পর্যন্ত বাসায় না যাবে, ততক্ষণ পর্যন্ত কেউ শঙ্কামুক্ত বলা যাবে না। 

প্রসঙ্গত, ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী লরি উল্টে গেলে এতে আগুন ধরে যায়। এ সময় আশপাশে থাকা আরও চারটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায় একজন নিহতের পাশাপাশি দগ্ধ হয়েছেন আরও সাতজন। আজ মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিন দিনে ১০২ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মেট্রোরেলের এমডির নিয়োগ বাতিল

সামাজিক মাধ্যমে যুদ্ধসংক্রান্ত ছবি-ভিডিও শেয়ার না করার অনুরোধ

ত্রিশালে আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স হবে: সেনাপ্রধান

ফেব্রুয়ারিতেই হত্যার শিকার ৩২ নারী ও কন্যাশিশু

পোস্টাল ব্যালট সফলভাবে পৌঁছে দেওয়া ডাক বিভাগের সক্ষমতার প্রমাণ: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

ত্রিশালে হবে আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স: সেনাপ্রধান

অন্যায়ভাবে বাদ পড়লে নীতিমালার আওতায় অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে: তথ্যমন্ত্রী

২৩ কোটি টাকা আত্মসাৎ-পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র

মানবতাবিরোধী অপরাধে কামরুল ও মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন