হোম > জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়িতে বসল জিপিএস ট্র্যাকার

আজকের পত্রিকা ডেস্ক­

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য ব্যবহৃত গাড়িগুলোর অতিরিক্ত তেলের বিল প্রতিরোধে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) প্রযুক্তি স্থাপন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আগে গাড়িচালক তাঁদের ইচ্ছেমতো দূরত্ব লিখে বিল-ভাউচার তৈরি করে তা দাখিল করতেন। কোনো স্থানের দূরত্ব পাঁচ কিলোমিটার বাড়িয়ে লেখা হলে আসা-যাওয়ায় ১০ কিলোমিটারের বিল বেশি পরিশোধ করতে হতো। এতে প্রতি মাসে মোটা অঙ্কের তেলের বিল মন্ত্রণালয়কে বহন করতে হয়েছে। তবে দুই মাস ধরে নজরদারি থাকায় বিল কম আসা শুরু হয়েছে। জিপিএস সেবার বিল গতকাল মঙ্গলবার পর্যন্ত হাতে পাওয়া যায়নি। তবে জিপিএস স্থাপনের পর বিল কম আসবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

জানা গেছে, জিপিএস প্রযুক্তির মাধ্যমে গাড়ির লোকেশন ট্র্যাক করা, গাড়ির তেলের খরচ, মাইলেজের হিসাব, স্পিড রিপোর্ট, ইঞ্জিনের অবস্থাসহ অনেক কিছুই নজরে রাখা যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের গাড়িগুলো জিপিএস সেবার আওতায় আনা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের ১৬টি গাড়িতে জিপিএস প্রযুক্তি স্থাপনে ব্যয় হয়েছে ৪৮ হাজার টাকা। আর প্রতি মাসে সার্ভিসের জন্য দিতে হবে গাড়িপ্রতি ৩৫০ টাকা। তবে সচিব ও উপদেষ্টার গাড়ি জিপিএসের আওতামুক্ত রাখা হয়েছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব খলিল আহমেদ বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমিনের নির্দেশে গাড়িগুলোতে জিপিএস ট্র্যাকার স্থাপন করা হয়েছে। এতে গাড়িগুলো থেকে বাড়তি বিল প্রতিরোধ করা সম্ভব হবে।’

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ