হোম > জাতীয়

সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের প্রত্যেক নাগরিক—যেখানেই থাকুন না কেন—বাড়িতে, পথে, দোকানে, কারখানায়, খেত-খামারে বা খেলার মাঠে—এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হোন।’

ড. ইউনূস আরও বলেন, ‘রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত ভিন্নতা সত্ত্বেও বাংলাদেশ আজ এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে দাঁড়িয়ে আছে। এটাই আমাদের একসঙ্গে উদ্‌যাপনের সময়, ঐক্যের শক্তি অনুভব করার সময় এবং এই গৌরব ও আশার দিন থেকে নতুন শক্তি অর্জনের মুহূর্ত।’

সরকারের পক্ষ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য সব গণমাধ্যমকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

চাঁদাবাজির বিরুদ্ধে আইজিপির জিরো টলারেন্স

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মাহফুজুর রহমান

আরও চার আসনের ফল চ্যালেঞ্জ করে পরাজিত প্রার্থীদের আবেদন

মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

খামেনির ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, ইরানি জনগণের প্রতি সমবেদনা বাংলাদেশের

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

স্ত্রীসহ সাবেক এমপি দিদারুল ও সাবেক এসপি রফিকুলের আয়কর নথি জব্দের নির্দেশ

সাবেক সচিব মহিবুলের ৪ কোটির ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার