হোম > জাতীয়

১৬ বছর হলেই পাওয়া যাবে এনআইডি: ইসি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

১৬ থেকে ১৭ বছর বয়স পূর্ণ হয়েছে—এমন বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে না।

আজ রোববার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এক পরিপত্রে এ তথ্য জানিয়েছে।

পরিপত্রে বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)-এর ধারা ৫-এর আলোকে আবেদনের তারিখ হতে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬-১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

ইসির এই সিদ্ধান্ত জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

ইসির এনআইডি অনুবিভাগের একজন কর্মকর্তা জানান, ১৬ থেকে ১৭ বছর বয়সীরা এনআইডি পেলেও ১৮ বছর না হওয়া পর্যন্ত তারা ভোটার তালিকায় যুক্ত হবে না। দেশে এখন ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির সময় এনআইডি কার্ড প্রবর্তন করে ইসি। শুরুতে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের লেমিনেটেড এনআইডি কার্ড দেওয়া হলেও ২০১৬ সাল থেকে স্মার্ট এনআইডি কার্ড দেওয়া হচ্ছে।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ