হোম > জাতীয়

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ, সার্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: বিজ্ঞপ্তি

সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভির সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ শনিবার (৯ মে) রাজধানীর একটি হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই মন্ত্রী দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় দ্বিপক্ষীয় সম্পৃক্ততা ও সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তাঁরা। এ ছাড়া সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান যোগাযোগ ও ঘনিষ্ঠতার বিষয়টি উল্লেখ করে তাঁরা পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

বাণিজ্য ও কমার্স, ক্রীড়া, সংস্কৃতি, নারী উদ্যোক্তা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে বলে উভয় পক্ষ একমত পোষণ করেন। এ সময় তাঁরা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আঞ্চলিক সহযোগিতা ও সমৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশ সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

দক্ষিণ এশিয়ার মানুষের সামগ্রিক কল্যাণে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার গুরুত্বের ওপর উভয় পক্ষ বিশেষ জোর দেন।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ