হোম > জাতীয়

ঈদের ফিরতি যাত্রা: আজ পাওয়া যাচ্ছে ৩ জুনের টিকিট

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা আর মাত্র তিন দিন পর। ঈদ সামনে রেখে আজ রোববার শেষ কর্মদিবস। বিকেলে অফিস শেষে মানুষ ছুটবে তার আপন ঠিকানায়। কেউ সড়কপথে, কেউ নৌপথে, কেউ রেল কিংবা আকাশপথে। ২৮ মে ঈদের পর আবার কর্মস্থলে ফিরে আসার পালা শুরু হবে। এ জন্য আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ (২৪ মে) বিক্রি করা হবে আগামী ৩ জুনের ট্রেনের টিকিট।

সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এরপর বেলা ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। ট্রেনের সব আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

ঈদের ফিরতি যাত্রায় ২১ মে বিক্রি হয় ৩১ মের টিকিট। এরপর ২২ মে ১ জুনের এবং ২৩ মে বিক্রি হয় ২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট। আগামীকাল ২৫ মে বিক্রি করা হবে ৪ জুনের ট্রেনের টিকিট।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদযাত্রা বা ঈদের ফিরতি যাত্রায় কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। একজন যাত্রী একবার সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ