হোম > জাতীয়

গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিসে যোগ দিল বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে প্রতিষ্ঠিত গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিসে যোগ দিয়েছে বাংলাদেশ। জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন গতকাল বৃহস্পতিবার কোয়ালিশনে যোগদানের সরকারি সিদ্ধান্ত সংগঠনের সচিবালয়ে পৌঁছে দেয়। 

বাংলাদেশ স্থায়ী মিশন আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়ালিশনে যোগদানের বিষয়টি জানায়। মিশন বলেছে, ন্যায্যতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন হিসেবে সরকার এ কোয়ালিশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

গ্লোবাল কোয়ালিশনে ইতিপূর্বে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, স্পেন, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড, মেক্সিকোসহ ৭২টি দেশ যোগ দিয়েছে। বাংলাদেশ ৭৩ তম দেশ হিসেবে কোয়ালিশনে যোগ দিল। 

বিভিন্ন রাষ্ট্র ছাড়াও শ্রমিক সংগঠন, মালিকদের সংগঠন, বেসরকারি সংস্থা, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাসমূহ, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান ও কিছু ব্যবসা প্রতিষ্ঠানও এর অংশীদার। 

কোয়ালিশনের জন্য প্রাথমিক ভাবে ছয়টি অগ্রাধিকার চিহ্নিত করা হয়। এর মধ্যে অসমতা ও বৈষম্য মোকাবিলা, শ্রমিক অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা, টেকসই ব্যবসা ও শোভন কর্মসংস্থান উল্লেখযোগ্য। এ বিষয়গুলোতে আন্তর্জাতিক সংস্থা, সরকার ও বেসরকারি অংশীদারদের কার্যকর সমন্বয় ও অংশগ্রহণের মাধ্যমে নীতিগত সামঞ্জস্য আনয়নের লক্ষ্যে এ কোয়ালিশন কাজ করবে।

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি