হোম > জাতীয়

ঈদকে ঘিরে ১১ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে: নৌ প্রতিমন্ত্রী

ঈদুল আজহাকে ঘিরে ১১ দিন (১৩ থেকে ২৩ জুন) বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঈদের আগে-পরে মিলিয়ে সাত দিন পশুবাহী ও পচনশীল ছাড়া নৌপথে সব পণ্য পরিবহন বরাবরের মতো বন্ধ থাকবে। 

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। 

নৌ প্রতিমন্ত্রী বলেন, কিছু মানুষ আছে যারা নৌপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করছেন। সে কারণে নৌপথে গোয়েন্দা নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, রোজার ঈদের মতো এবারের ঈদযাত্রাও যেন নিরাপদ হয় সে লক্ষ্যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীসহ নৌপথে কোরবানির পশু পরিবহন নিরাপদ করার জন্য সবাই একযোগে কাজ করছে। আগের মতোই কাজীরহাট, পাটুরিয়া ঘাটে ফেরি সংখ্যা বাড়ানো হবে। কিছু রুটে বাড়ানো হবে লঞ্চের সংখ্যাও। বর্ষা মৌসুম হওয়ায় এবার নৌপথে ঈদযাত্রা একটু ঝুঁকিপূর্ণ জানিয়ে প্রতিমন্ত্রী সবাইকে আবহাওয়ার বার্তা সঠিকভাবে মেনে চলার আহ্বান জানান।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ