হোম > জীবনধারা > ভ্রমণ

ট্রিলিয়ন বাথ আয়ের ঘোষণা থাইল্যান্ডের

ফিচার ডেস্ক

২০২৫ সালে পর্যটন খাত থেকে ৭৫ দশমিক ৫৫ বিলিয়ন ইউরো বা ৩ দশমিক ৪ ট্রিলিয়ন বাথ আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে থাইল্যান্ড। এ জন্য দেশটি অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ এবং ভিসার প্রক্রিয়া উন্নত করেছে। এর মধ্যে আসিয়ান অভিন্ন ভিসা নীতিও অন্তর্ভুক্ত রয়েছে। থাইল্যান্ডের পর্যটনমন্ত্রী সরাওং থিয়েনথং বলেছেন, ‘পর্যটন খাত থাইল্যান্ডের অর্থনীতি ও সম্প্রদায়ের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

থাইল্যান্ডের পর্যটনমন্ত্রী ২০২৫ সালকে ‘অ্যামাজিং থাইল্যান্ড গ্র্যান্ড ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ইয়ার’ ঘোষণা করেছেন। এ জন্য উন্নত অবকাঠামো এবং সহজ ভিসা প্রক্রিয়ার মাধ্যমে পর্যটকদের আকৃষ্ট করে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বর্ণিল ইভেন্টের আয়োজন করবে দেশটি।

থাইল্যান্ডের পর্যটনমন্ত্রী ঘোষণা করেছেন, অ্যামাজিং থাইল্যান্ড গ্র্যান্ড ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ইয়ারের প্রচারণার জন্য থাইল্যান্ডকে উৎসবমুখর করে তোলা হবে। এ ছাড়া বিশেষ সুবিধার মাধ্যমে বিশ্বের পর্যটকদের কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি।

পর্যটনমন্ত্রী জোর দিয়ে বলেছেন, এই উদ্যোগ শুধু একটি উদ্‌যাপন নয়, অবিস্মরণীয় ভ্রমণের অভিজ্ঞতা সৃষ্টির আমন্ত্রণ। ‘অ্যামাজিং থাইল্যান্ড কাউন্টডাউন ২০২৫’ ফেব্রুয়ারি ও মার্চ মাসে মোটোজিপি রেস এবং এপ্রিলে বিখ্যাত সংক্রান উৎসবের অন্তর্গত থাকবে। শুধু তা-ই নয়, পর্যটন বাড়ানোর জন্য সারা বছর আরও বিভিন্ন ধরনের উৎসব চলবে বলে জানিয়েছেন তিনি।

সূত্র: থাইল্যান্ড বিজনেস নিউজ

সুফি নাইটস উদ্‌যাপন করল টোয়াব অগ্রগামী ঐক্যজোট

বিশ্ব মঞ্চে কুরাসাও

আমার ল্যুভ দর্শন

মেঘের ক্যানভাসে লুসাই সাংস্কৃতিক পার্ক

বিশ্বের শীর্ষ পর্যটন বাজারের পথে চীন

কী রহস্য লুকিয়ে রেখেছে ইউরোপের সবচেয়ে গোপন শহর

এস্তাদিও আজতেকার গল্প

এশিয়ার কোন দেশে কখন ভ্রমণ

মধ্য়প্রাচ্য়ের বিকল্প যেসব গন্তব্যে যাচ্ছে পর্যটকেরা

এভারেস্টে তিন রেকর্ড