হোম > জীবনধারা > রূপবটিকা

এই গ্রীষ্মে অ্যালোভেরা জেল নিয়মিত ব্যবহার করুন

শারমিন কচি 

শারমিন কচি রূপবিশেষজ্ঞ এবং স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার ।

গ্রীষ্মকালে সকালে ঘুম থেকে ওঠার পর আমার ত্বক ভীষণ তেলতেলে থাকে। এ থেকে মুক্তির উপায় কী?

নেহাল সরকার, রাজশাহী

উত্তর: টি জোনে এই তৈলাক্ত ভাব বেশি থাকে। অতিরিক্ত তেল ত্বক থেকে শুষে নিতে সাহায্য করে ভিনেগার। তাই গোসলের আগে দুই ফোঁটা ভিনেগার তুলার সাহায্যে নাকের চারপাশের অংশে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রেখে পরিষ্কার ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন নিয়মিত ভিনেগার ব্যবহার করলে দ্রুত এই সমস্যা দূর হবে।

নাকের ওপরে এবং চারপাশে সামান্য টক দই তুলার সাহায্যে লাগিয়ে রাখুন। ৫ থেকে ১০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। অন্তত এক সপ্তাহ প্রতিদিন এটা করতে হবে।

আমার হাতে, পায়ে ও কপালে রোদে পুড়ে কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছে। কীভাবে এগুলো দূর করতে পারি?

নাসরিন সুলতানা, বগুড়া

উত্তর: বেসনের মাস্ক ব্যবহার করে আপনি পেতে পারেন সুন্দর হাত ও পা। এটি তৈরি করতে প্রথমে ২ টেবিল চামচ বেসন, ১ চা-চামচ হলুদগুঁড়া, ২ টেবিল চামচ কাঁচা দুধ বা গোলাপজল এবং তার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এরপর হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গার ত্বকে লাগিয়ে নিন। ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহার করলে হাত-পায়ের ত্বকের ছোপ ছোপ কালো দাগ দূর হবে।

পরামর্শ দিয়েছেন শারমিন কচি, রূপবিশেষজ্ঞ এবং স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চিয়া বীজ ভেজানো পানি পানসহ আরও যা করেন ম্রুণাল ঠাকুর

জেনে নিন পূজা হেগড়ের রূপ রুটিন

হাতের ত্বকের যত্নে যা করবেন

ফেয়ার পলিশের চেয়ে ওয়াক্স নিরাপদ

মেকআপ গলে যায়? জেনে নিন ‘সোয়েট-প্রুফ’ ফাউন্ডেশন ব্যবহারের কৌশল

গ্রীষ্মে ত্বকের সমস্যা সমাধান করবে শসা

গ্রীষ্মে ত্বকের সমস্যা সমাধান করবেন যেসব উপায়ে

ঈদের আগে মুখত্বকের যত্নে ৫ উপায়

ঈদের আগে সুন্দর ত্বক পেতে যা করবেন

উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বকের জন্য তামান্না ভাটিয়ার ঘরে তৈরি ফেস প্যাক