হোম > জীবনধারা > রেসিপি

আম দিয়ে ফুল পুডিং

ফিচার ডেস্ক, ঢাকা 

আমের ফুল পুডিং

বাজারে পাকা আম এসেছে। যদিও বিশেষজ্ঞদের মত, পাকা আম আরও কিছুদিন পর খাওয়াই ভালো। তারপরও এখন থেকে যাঁরা পাকা আম দিয়ে তৈরি নানান রেসিপি টুকে রাখছেন, তাঁদের জন্য রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা পাঠিয়েছেন পাকা আম দিয়ে তৈরি ফুল পুডিংয়ের রেসিপি ও ছবি।

উপকরণ

আমের জুস ২ কাপ, গুঁড়া দুধ আধা কাপ, চিনি ১ কাপ, চায়না গ্রাস ১ মুঠো, পানি ২ কাপ, ডিম ২টি।

প্রণালি

আমের জুস, পানি, গুঁড়া দুধ, চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। অন্য হাঁড়িতে আধা কাপ পানি দিয়ে চায়না গ্রাস গুলিয়ে নিন। এবার আমের মিশ্রণে ঢেলে ঘন করে নিন। নামিয়ে ফুলের ডাইসে ঢেলে ঠান্ডা হলে ফ্রিজে রাখুন। পরে ডাইস থেকে বের করে পরিবেশন করুন।

বিকেলের সহজ নাশতা কুনাফা

তৈরি করে ফেলুন জিঞ্জার লেমোনেড

গরুর তিল্লি ভুনা

টিভিতে বিশ্বকাপ, হাতে থাকুক মেক্সিকান চিলি লাইম ম্যাঙ্গো

সহজ ডেজার্ট মিল্ক পুডিং

হঠাৎ অতিথি এলে রান্না করুন ডিমের পোলাও

ঘরেই তৈরি করে নিন গরুর মাংসের আচার

মিক্সড পাস্তা উইথ বিফ

মুরগির মাংসের কোর্মা

সরিষা বাটায় ইলিশের ঝাল