হোম > জীবনধারা > রেসিপি

কাঁচা আমের শরবত

জীবনধারা ডেস্ক

গ্রীষ্মের দুপুরে তৃষ্ণা মেটাতে পারে এক গ্লাস ঠান্ডা শরবত। এখন বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে। কাঁচা আম দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন টক মিষ্টি ঠান্ডা শরবত। আপনাদের জন্য রেসিপি ও ছবি দিয়েছেন সারাহ্ জীনাত

উপকরণ

কাঁচা আম ১টি, শসা ৬ টুকরো, চিনি পরিমাণমতো, লেবুর রস ১ চা-চামচ, পুদিনাপাতা ৮ থেকে ১০টি, পানি ১ গ্লাস।

প্রণালি

আম ও শসার খোসা ছাড়িয়ে কেটে টুকরো করে নিন। এরপর ব্লেন্ডারে আম, শসা, চিনি, লেবুর রস, পুদিনাপাতা দিন। এতে পানি যোগ করুন। ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে গ্লাসে ঢালুন। পরিবেশনের সময় আইস কিউব দিয়ে নিন। চাইলে এই শরবতে গোলমরিচের গুঁড়া ও বিটলবণও ব্যবহার করা যায়।

বর্ষার প্রথম দিন রাঁধুন মুগ ডালের সুস্বাদু খিচুড়ি

বিকেলের সহজ নাশতা কুনাফা

তৈরি করে ফেলুন জিঞ্জার লেমোনেড

গরুর তিল্লি ভুনা

টিভিতে বিশ্বকাপ, হাতে থাকুক মেক্সিকান চিলি লাইম ম্যাঙ্গো

সহজ ডেজার্ট মিল্ক পুডিং

হঠাৎ অতিথি এলে রান্না করুন ডিমের পোলাও

আম দিয়ে ফুল পুডিং

ঘরেই তৈরি করে নিন গরুর মাংসের আচার

মিক্সড পাস্তা উইথ বিফ