হোম > জীবনধারা > রেসিপি

রেসিপি

চিংড়ি দিয়ে মানকচুর রসা

ফিচার ডেস্ক, ঢাকা 

চিংড়ি দিয়ে মানকচুর রসা

ছুটির দিনে সহজ কোনো রান্না করতে চাইছেন? আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর

উপকরণ

চৌকো করে কাটা মানকচু ৫০০ গ্রাম, চিংড়ি ২০০ গ্রাম, চিংড়িবাটা ২ টেবিল চামচ, নারকেলবাটা ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, আদাবাটা ২ চা-চামচ, রসুনবাটা এক টেবিল চামচ, জিরাগুঁড়া এক চা-চামচ, হলুদগুঁড়া এক চা-চামচ, মরিচগুঁড়া এক চা-চামচ, কাঁচা মরিচ চার-পাঁচটি, লেবুর রস এক টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতাকুচি প্রয়োজনমতো, তেল তিন টেবিল চামচ, পানি প্রয়োজনমতো।

প্রণালি

কিউব করে রাখা মানকচু পানিতে সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে পানি ঝরানোর পর কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজকুচি দিয়ে হালকা ভেজে আদা-রসুনবাটা ও হলুদ-মরিচ দিয়ে কষিয়ে নিন। তারপর বেটে রাখা চিংড়ি দিয়ে দিন। এরপর নারকেলবাটা দিয়ে ভালো করে কষিয়ে চিংড়িসহ এর সঙ্গে একটু পানিতে কষিয়ে নিন ভালো করে। তারপর সেদ্ধ করে রাখা কচু দিয়ে কষিয়ে এক কাপ পানি দিয়ে ঢেকে রান্না করুন ১০ মিনিট। এরপর লেবুর রস ও কাঁচা মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে ধনেপাতাকুচি ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।

বর্ষার প্রথম দিন রাঁধুন মুগ ডালের সুস্বাদু খিচুড়ি

বিকেলের সহজ নাশতা কুনাফা

তৈরি করে ফেলুন জিঞ্জার লেমোনেড

গরুর তিল্লি ভুনা

টিভিতে বিশ্বকাপ, হাতে থাকুক মেক্সিকান চিলি লাইম ম্যাঙ্গো

সহজ ডেজার্ট মিল্ক পুডিং

হঠাৎ অতিথি এলে রান্না করুন ডিমের পোলাও

আম দিয়ে ফুল পুডিং

ঘরেই তৈরি করে নিন গরুর মাংসের আচার

মিক্সড পাস্তা উইথ বিফ