হোম > জীবনধারা > রেসিপি

কলাপাতায় ছোট মাছের পাতুরি

ফিচার ডেস্ক, ঢাকা 

কলাপাতায় ছোট মাছের পাতুরি

কলাপাতায় ছোট মাছের পাতুরি দারুণ স্বাদের খাবার। অল্প তেল ও মসলায় এটি তৈরি করা যায় বাড়িতে, খুব সহজে। স্বাদ বদলের জন্য এক দিন তৈরি করে নিতে পারেন এই দেশীয় খাবারটি। আপনাদের জন্য কলাপাতায় ছোট মাছের পাতুরির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর

উপকরণ

মলা ও কাচকি মাছ ৫০০ গ্রাম, আলুকুচি ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, ধনে, হলুদ ও মরিচ গুঁড়া ১ চা-চামচ করে, আস্ত কাঁচা মরিচ ৮ থেকে ১০টি, লেবু পাতাকুচি ২টি, তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ৪ টুকরা বড় কলাপাতা।

প্রণালি

প্রথমে তেল গরম করে তাতে পেঁয়াজকুচি ভালো করে ভেজে নিতে হবে। মাছের সব উপকরণ দিয়ে একসঙ্গে মেখে নিতে হবে। তারপর ভেজে রাখা পেঁয়াজকুচি এবং তেল দিয়ে আবারও ভালো করে মেখে কয়েক ভাগ করে নিন। তারপর একেকটি কলাপাতার টুকরার ওপর মেখে রাখা মাছ কলাপাতায় মুড়িয়ে নিন। মোড়ানোর পর সুতা দিয়ে বেঁধে বা টুথপিক দিয়ে আটকে দিতে পারেন। এরপর চুলার আঁচ অল্প থেকে মাঝারি রেখে কড়াইয়ে ভেজে নিতে হবে ৪০ মিনিট। তারপর নামিয়ে পরিবেশন করতে হবে।

বর্ষার প্রথম দিন রাঁধুন মুগ ডালের সুস্বাদু খিচুড়ি

বিকেলের সহজ নাশতা কুনাফা

তৈরি করে ফেলুন জিঞ্জার লেমোনেড

গরুর তিল্লি ভুনা

টিভিতে বিশ্বকাপ, হাতে থাকুক মেক্সিকান চিলি লাইম ম্যাঙ্গো

সহজ ডেজার্ট মিল্ক পুডিং

হঠাৎ অতিথি এলে রান্না করুন ডিমের পোলাও

আম দিয়ে ফুল পুডিং

ঘরেই তৈরি করে নিন গরুর মাংসের আচার

মিক্সড পাস্তা উইথ বিফ