হোম > জীবনধারা > রেসিপি

এই গরমে লেবুর কাজি খেয়েই দেখুন

জীবনধারা ডেস্ক

দুপুরের রান্নায় কী থাকছে? আলুভর্তা, ডিমভাজা, মাছভাজা নাকি মাংস ভুনা? যাই রান্না হোক না কেন, গরমকালে একটু টক আর ঝোলজাতীয় খাবার যেন না হলেই নয়। এই গরমে ডিহাইড্রেশন এড়াতে এবং দুপুরের খাবারে বাড়তি স্বাদ যোগ করতে রাখতে পারেন লেবুর কাজি। মাছ, মাংস, ডিম বা ভর্তা—সবকিছুর সঙ্গেই ঝোলের মতো খাওয়া যায় এই লেবুর কাজি। আপনাদের জন্য লেবুর কাজির রেসিপি ও ছবি পাঠিয়েছেন ওমাম রায়হান। 

উপকরণ
ঠান্ডাপানি আধা লিটার, টেলে নেওয়া শুকনা মরিচ ২টি, লেবু (মাঝারি) ১টি, সরিষার তেল ১ টেবিল–চামচ, রসুনকুচি ১ চা–চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি 
পানি ছাড়া সব উপকরণ একটি পাত্রে নিন। উপকরণগুলো হাত দিয়ে মেখে নিন। এবার পানি যোগ করলেই তৈরি হয়ে যাবে লেবুর কাজি।

বর্ষার প্রথম দিন রাঁধুন মুগ ডালের সুস্বাদু খিচুড়ি

বিকেলের সহজ নাশতা কুনাফা

তৈরি করে ফেলুন জিঞ্জার লেমোনেড

গরুর তিল্লি ভুনা

টিভিতে বিশ্বকাপ, হাতে থাকুক মেক্সিকান চিলি লাইম ম্যাঙ্গো

সহজ ডেজার্ট মিল্ক পুডিং

হঠাৎ অতিথি এলে রান্না করুন ডিমের পোলাও

আম দিয়ে ফুল পুডিং

ঘরেই তৈরি করে নিন গরুর মাংসের আচার

মিক্সড পাস্তা উইথ বিফ