হোম > জীবনধারা > রেসিপি

পটোল ও আলু দিয়ে রুই মাছের ঝাল

ফিচার ডেস্ক, ঢাকা 

পটল ও আলু দিয়ে রুই মাছের ঝাল।

সেহরিতে মুখরোচক কিন্তু সাধারণ খাবার খেতে বেশি ভালোবাসেন? তাহলে এই রেসিপিটি আপনার জন্য। পটল ও আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

রুই মাছ ৬ পিস, আলু ২টি, পটল ৫০০ গ্রাম, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি ৫-৬টি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।

প্রণালি

মাছ কেটে ধুয়ে লবণ মাখিয়ে রাখুন। আলু-পটল কেটে ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি হালকা ভেজে অল্প পানি দিন। তারপর হলুদ, মরিচ, ধনেগুঁড়া ও লবণ দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন। কষানো মসলায় মাছ দিয়ে কষিয়ে অন্য পাত্রে উঠিয়ে রাখুন। এবার সেই মসলায় আলু-পটল দিয়ে আবারও কষিয়ে ঝোলের পানি দিন। পানি ফুটে উঠলে তাতে কষানো মাছ দিন। তারপর একে একে কাঁচা মরিচ ফালি, জিরাগুঁড়া দিয়ে ঢাকনাসহ রান্না করুন ৫-৭ মিনিট। তারপর ধনেপাতাকুচি ছিটিয়ে লবণ চেখে নামিয়ে নিন।

বর্ষার প্রথম দিন রাঁধুন মুগ ডালের সুস্বাদু খিচুড়ি

বিকেলের সহজ নাশতা কুনাফা

তৈরি করে ফেলুন জিঞ্জার লেমোনেড

গরুর তিল্লি ভুনা

টিভিতে বিশ্বকাপ, হাতে থাকুক মেক্সিকান চিলি লাইম ম্যাঙ্গো

সহজ ডেজার্ট মিল্ক পুডিং

হঠাৎ অতিথি এলে রান্না করুন ডিমের পোলাও

আম দিয়ে ফুল পুডিং

ঘরেই তৈরি করে নিন গরুর মাংসের আচার

মিক্সড পাস্তা উইথ বিফ