হোম > জীবনধারা > রেসিপি

রেসিপি

রোজেলার জুস

ফিচার ডেস্ক, ঢাকা 

রোজেলা বা মেস্তা কিংবা চুকাই, যে নামেই ডাকি না কেন এটি এখন বেশ পরিচিত সবার কাছেই। আমাদের দেশের এই উদ্ভিদটি একসময় বেশ উপেক্ষিতই ছিল। এর ফুল দিয়ে অবশ্য টক খাওয়ার প্রচলন ছিল গ্রাম দেশে। কিন্তু করোনাকালে এর স্বাস্থ্য উপকারিতার কথা প্রায় সবার মুখে মুখে ছড়িয়ে পড়লে এটি গ্রাম থেকে শহর সবখানেই প্রায় পরিচিত হয়ে ওঠে। মুখে মুখে ছড়িয়ে পড়ে এর উপকারিতা কথা। সে সূত্র ধরে অনেকেই এ মৌসুমে রোজেলার চা-পান করেন। কিন্তু জানেন কি, এর জুসও তৈরি করা যায়? আপনাদের জন্য রোজেলার জুসের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

রোজেলা ২০০ গ্রাম, চিনি ৪ টেবিল চামচ, মধু ২ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, বিট লবণ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, পানি ২ কাপ এবং আইস কিউব প্রয়োজনমতো।

প্রণালি

রোজেলা ফুলের দানা ফেলে ধুয়ে নিন। এবার ব্লেন্ডারে রোজেলা আর পানি দিয়ে ভালো করে জুস তৈরি করে নিন। তারপর মধু, চিনি, বিট লবণ, লবণ ও লেবুর রস মিশিয়ে গ্লাসে ঢেলে আইস কিউব দিয়ে পরিবেশন করুন।

বর্ষার প্রথম দিন রাঁধুন মুগ ডালের সুস্বাদু খিচুড়ি

বিকেলের সহজ নাশতা কুনাফা

তৈরি করে ফেলুন জিঞ্জার লেমোনেড

গরুর তিল্লি ভুনা

টিভিতে বিশ্বকাপ, হাতে থাকুক মেক্সিকান চিলি লাইম ম্যাঙ্গো

সহজ ডেজার্ট মিল্ক পুডিং

হঠাৎ অতিথি এলে রান্না করুন ডিমের পোলাও

আম দিয়ে ফুল পুডিং

ঘরেই তৈরি করে নিন গরুর মাংসের আচার

মিক্সড পাস্তা উইথ বিফ