হোম > জীবনধারা > রেসিপি

করলা দিয়ে শোল মাছের তরকারি

ফিচার ডেস্ক

ছবি: আফরোজা খানম মুক্তা।

মাছের তরকারি একটু ভিন্নভাবে খেতে মন চাইছে? বাড়িতে শোল মাছ থাকলে রান্না করতে পারেন একটি ভিন্ন পদ। আপনাদের জন্য করলা দিয়ে শোল মাছের তরকারির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

শোল মাছ ৬ টুকরা, গোটা আলু ২৫০ গ্রাম, করলা ৩ থেকে ৪টি, মটরশুঁটি আধা কাপ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া ১ চা-চামচ করে, জিরাগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৫-৬টি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ।

প্রণালি

শোল মাছ রিং পিস করে এবং করলা কিউব করে কেটে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি হালকা ভেজে, আদা ও রসুনবাটা, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এবং লবণ দিয়ে কষিয়ে মাছ দিয়ে ২-৩ মিনিট রান্না করুন। পরে অন্য বাটিতে তুলে রাখুন। এবার গোটা আলু দিয়ে কষিয়ে পরিমাণমতো পানি দিন। তারপর ঢাকনা দিয়ে রান্না করুন সেদ্ধ হওয়া পর্যন্ত। পরে মটরশুঁটি ও করলা দিয়ে ঢাকনা ছাড়া রান্না করুন। তারপর কষানো মাছ দিয়ে কাঁচা মরিচ ফালি, ধনেপাতাকুচি এবং জিরাগুঁড়া দিয়ে নেড়ে রান্না করুন আরও ৪-৫ মিনিট। তারপর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে করলা দিয়ে শোল মাছের তরকারি।

বর্ষার প্রথম দিন রাঁধুন মুগ ডালের সুস্বাদু খিচুড়ি

বিকেলের সহজ নাশতা কুনাফা

তৈরি করে ফেলুন জিঞ্জার লেমোনেড

গরুর তিল্লি ভুনা

টিভিতে বিশ্বকাপ, হাতে থাকুক মেক্সিকান চিলি লাইম ম্যাঙ্গো

সহজ ডেজার্ট মিল্ক পুডিং

হঠাৎ অতিথি এলে রান্না করুন ডিমের পোলাও

আম দিয়ে ফুল পুডিং

ঘরেই তৈরি করে নিন গরুর মাংসের আচার

মিক্সড পাস্তা উইথ বিফ