হোম > জীবনধারা > রেসিপি

কটা মসলায় গরুর মাংস

ফিচার ডেস্ক

রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

কোরবানির ঈদে এই রান্না প্রায় প্রতি বাড়িতেই হয়। যাঁরা প্রথমবার রান্না করার কথা ভাবছেন, তাঁদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

গরুর মাংস ২ কেজি, আদা ও রসুনকুচি ৪ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, শুকনা মরিচ লম্বা করে কাটা ২ টেবিল চামচ, আস্ত জিরা ১ টেবিল চামচ, সিরকা ২ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, এলাচি ও দারুচিনি ২ থেকে ৩টি করে, লবণ স্বাদমতো, সয়াবিন তেল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৭ থেকে ৮টা।

প্রণালি

মাংস টুকরো করে ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম করে জিরা ফোড়ন এবং আদাকুচি হালকা করে ভেজে বাকি সব উপকরণ ও মাংস দিয়ে ভালোভাবে নেড়ে ৫ মিনিট কষিয়ে নিন। আবার পরিমাণমতো পানি দিয়ে ঢেকে অল্প আঁচে ৩০ মিনিট রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে তেল ওপরে ভেসে উঠলে আবারও ঢেকে ৩ মিনিট দমে রাখুন। এভাবে ঘি দিয়ে আরও ২ মিনিট রেখে দিন। তারপর নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের কাটা মসলায় গরুর মাংস।

বিকেলের সহজ নাশতা কুনাফা

তৈরি করে ফেলুন জিঞ্জার লেমোনেড

গরুর তিল্লি ভুনা

টিভিতে বিশ্বকাপ, হাতে থাকুক মেক্সিকান চিলি লাইম ম্যাঙ্গো

সহজ ডেজার্ট মিল্ক পুডিং

হঠাৎ অতিথি এলে রান্না করুন ডিমের পোলাও

আম দিয়ে ফুল পুডিং

ঘরেই তৈরি করে নিন গরুর মাংসের আচার

মিক্সড পাস্তা উইথ বিফ

মুরগির মাংসের কোর্মা