হোম > জীবনধারা > ফিচার

এশিয়ার সবচেয়ে যোগ্য পাত্রকে বিয়ে করলেন, কে এই নারী

ব্রুনেইয়ের রাজপুত্র অব্দুল মতিন ও তাঁর স্ত্রী আনিশা রোসনা। ছবি: ডিএনএ

কিছুদিন আগেও আনিশা রোসনাহ নামটি ব্রুনেইয়ে অচেনাই ছিল। এখন তিনি সেখানকার আলোচিত নাম। কারণ, তিনি এশিয়ার ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ বা সবচেয়ে যোগ্য পাত্রকে বিয়ে করছেন। তিনি আর কেউ নন, ব্রুনেইয়ের রাজপুত্র আবদুল মতিন।

৩২ বছর বয়সী এই যুবক বিশ্বের ধনী রাজাদের অন্যতম সুলতান হাসানাল বলকিয়াহর চতুর্থ ছেলে। ভারতের গণমাধ্যম ইকোনমিক টাইমসের তথ্য অনুসারে, সুলতান বলকিয়াহর মোট সম্পদ প্রায় ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলার; যা বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা (১ ডলার সমান ১২০ টাকা)।

আনিশা রোসনাহ ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর প্রধান উপদেষ্টার নাতনি। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথ থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন। আনিশা ফ্যাশন ব্র্যান্ড সিল্ক কালেকটিভের মালিক এবং পর্যটন কোম্পানি অথেনরিরারির সহপ্রতিষ্ঠাতা।

গত জানুয়ারিতে রাজকীয় এই বিয়ের আসর বসেছিল ব্রুনেইয়ের রাজধানী বান্দার সেরি বেগাওয়ানের দৃষ্টিনন্দন ও আইকনিক স্থাপত্য সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদে। বিয়ের এই আনুষ্ঠানিকতা চলছিল ১০ দিন।

প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য পরিচিত আবদুল মতিনকে ইংল্যান্ডের রাজপুত্র হ্যারির সঙ্গে তুলনা করা হয়। তিনি ইনস্টাগ্রামে সক্রিয়। তাঁর ফলোয়ারের সংখ্যা ২৫ মিলিয়নেরও বেশি। মতিন প্রায়ই নিজের রোমাঞ্চকর কার্যকলাপ ইনস্টাগ্রামে পোস্ট করেন। এ জন্য তাঁকে অনেকেই হলিউড অভিনেতাদের সঙ্গে তুলনা করেন।

এই রাজপুত্র হেলিকপ্টারের পাইলট, রয়্যাল ব্রুনেই এয়ার ফোর্সের একজন মেজর এবং একজন পেশাদার পোলো খেলোয়াড়। তাঁর লাইফস্টাইল ইনস্টাগ্রাম অনুসারীদের আকৃষ্ট করে। যুদ্ধবিমান উড়ানো, স্পিডবোট রেসিং এবং শরীর চর্চার পর তাঁর পোজ দেওয়ার মুহূর্তগুলো উপভোগ করেন অনুসারীরা।

বয়স ৫০-এর পর ফিট থাকতে চাই মনের জোর

ভুট্টায় ভাগ্যবদল! বিক্রেতা থেকে গ্লোবাল ক্রাশ তেমেল

প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে

ভ্যাপসা গরমে ত্বক উজ্জ্বল ও সতেজ রাখতে করণীয়

ভ্রমণ এখন এক প্রতিযোগিতামূলক খেলা

হরর সিনেমা ভালোবাসে জেন-জি, কিন্তু কেন

কমিকস থেকে বাস্তবে জাপানে মায়েদের জন্য ‘নাইটটাইম ক্রাইং ক্যাফে’

রাত ৯টার পর যেসব কাজ করবেন না

জন্মশতবার্ষিকীতে প্রকাশিত হলো মেরিলিন মনরোর দুর্লভ ছবির বই, কী রয়েছে তাতে

পৃথিবীর বিষণ্নতম দেশ আফগানিস্তান, বাংলাদেশের অবস্থান কত