হোম > জীবনধারা

আজ থেকেই বৃষ্টির মৌসুম…

সানজিদা সামরিন

ঢাকা: গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে, ধুলো ওড়া রোদের তাণ্ডবে ঝিমিয়ে পড়া প্রকৃতির ক্লান্তি যেন কেটে গেল এবার। মলিনতা কাটিয়ে গাছের সবুজ পাতা মুখ বাড়িয়েছে আড়মোড়া ভেঙে। বাতাসে সোঁদা মাটির সুবাস। কদম গাছের কচি পাতা আর সবুজ ঘাসে মিলছে বৃষ্টিভেজা বাতাস। সুবাস তো বইবেই!

বর্ষার আগমনী নিয়ে মেঘ ভেঙে নামল ঝিরিঝিরি বৃষ্টি–হ্যাঁ আবার এসেছে আষাঢ়, আকাশ ছেয়ে গেছে মেঘে। প্রকৃতিতে আজ প্রাণের স্পন্দন।

আজ পয়লা আষাঢ়, ১৪২৮। বর্ষা মৌসুমের প্রথম দিন। বৃষ্টিজলের শীতল ছোঁয়ায় প্রকৃতির গায়ে যেন লাগে শিহরণ। এলোপাতাড়ি বাতাসও ছন্দ তুলে নাচতে থাকে এ সময়। ছন্দে তাল মেলায় ফুলের সুবাস। প্রকৃতিতে বর্ষা ঋতুর আগমন মানেই বাতাস মাতোয়ারা কদম, কামিনী আর বকুলের সৌরভে। বৃষ্টির সতেজ ছোঁয়ায় প্রকৃতি সেজে ওঠে আরও নানা বাহারি ফুলের সাজে। নদী, খাল ও পুকুরে ভাসে শাপলা আর কচুরিপানার ভেলা।

বর্ষা শুধু একটি ঋতুই নয়, এ যেন ভালোবাসার মৌসুম। প্রতীক্ষার অবসান আর অনিবার প্রশান্তি। এমন এক বৃষ্টিঝরা দিনই পারে পুরোনোকে সতেজ করে তুলতে।

মস্তিষ্ক ভালো রাখতে রমজানজুড়ে যা খাবেন

প্রত্য়েকে তাঁরা পরের তরে

নারী দিবসের সাজপোশাক

রূপচর্চায় নতুন ক্রেজ জেলি বিউটি

চল্লিশের পর ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পেতে যা করতে পারেন

বয়সের তুলনায় দ্রুত বুড়িয়ে যাচ্ছেন না তো? জেনে নিন কারণ ও প্রতিকার

স্বাস্থ্যকর ইফতারিতে থাকুক রঙিন ফলের সালাদ

রোজা রেখে কর্মক্ষেত্রে চাপমুক্ত থাকবেন যেভাবে

এই সময় পাতে কেন শসা রাখবেন, জেনে নিন কারণ

জেনে নিন, রূপচর্চার আরব্য রহস্য