হোম > জীবনধারা

রনবী, কাক ও কাঠঠোকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টোকাইয়ের কথা মনে আছে? ওই যে চেক লুঙ্গি পরা আর কাঁধে বিশাল বস্তা নিয়ে ঘুরে বেড়ানো ছেলেটি? তার আশপাশে ঘুরে বেড়ায় কালো কাকেরা। চিনতে পারছ না বুঝি?

মাকে জিজ্ঞেস করো, মা গড়গড় করে সব বলে দেবেন। হ্যাঁ, বাবাও তাঁকে চেনেন।

রং নেই, কেবল কালো কালিতে সেই টোকাই এঁকেছিলেন শিল্পী রফিকুননবী। আমরা সবাই তাঁকে রনবী বলেই চিনি।

কিন্তু খেয়াল করলে দেখবে, রনবী অনেক দিন হলো টোকাই আর কাককে আঁকছেন না। কেন বলো তো? হুট করে কী আঁকা বন্ধ করা যায় বলো?

তোমার কী মনে হয়, রনবীর কাগজ আর কালি ফুরিয়ে গেছে, তাই তিনি আঁকতে পারছেন না? তা তো হওয়ার কথা নয়। মহা বড় শিল্পী বলে কথা, এসব ফুরোলে চলে না। কাকেরাও কিন্তু ব্যাপারটা টের পেয়ে গেছে বটে। রনবী তাদের আর আঁকছেন না। তারা একেবারে নাছোড়বান্দা। নাহ্‌, এ বড় অন্যায়। রনবীকে কাক আঁকতেই হবে। তাই কাকেরা অবরোধ করল। ঘেরাও হবে রনবীর বাড়ি। কাকেদের অবরোধে বন্দী তিনি। মহা বিপদে পড়ে রনবী কী ভাবছেন?

নাকি খাতা-কলম নিয়ে আঁকতে বসেছেন কাকেদের ছবি। জানতে হলে পড়ে ফেলতে হবে ‘রনবী, কাক ও কাঠঠোকরা’ বইটি। এটি লিখেছেন তুষার আবদুল্লাহ। বইয়ের সুন্দর সব ছবি এঁকেছেন রফিকুননবী নিজেই। এ বইটির দাম ১৫০ টাকা মাত্র। ইকরি মিকরি প্রকাশনী থেকে বের হয়েছে বইটি। 

ফ্যাশন ফিল্ডেও খেলা জমুক

চোখের আলোয় দেখেছিলেম...

বর্ষায় যেমন পোশাক পরা চাই

বর্ষার প্রথম দিন রাঁধুন মুগ ডালের সুস্বাদু খিচুড়ি

পারমানেন্ট কেরাটিন করালে চুল মসৃণ থাকবে

পেটের মেদ কমাতে কোন ধরনের আঁশযুক্ত খাবার খাবেন

স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো থাকবে এই কয়েকটি অভ্যাসে

সুফি নাইটস উদ্‌যাপন করল টোয়াব অগ্রগামী ঐক্যজোট

কেন পালিত হয় আন্তর্জাতিক গোসল দিবস? জেনে নিন গোসলের সঠিক নিয়ম

‘ড্রাই বেগিং’ কি সম্পর্কের সমস্যার কারণ হয়ে উঠতে পারে? যেভাবে সামাল দেবেন