হোম > জীবনধারা

ডিমের খোসায় আঁকিবুঁকি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সকালে ডিম পোচ করার পর আম্মুকে বলো খোসাগুলো রেখে দিতে। এগুলো দিয়ে মজার সব জিনিস বানানো যায়। তবে সে জন্য ডিম মাঝখান থেকে না ভেঙে যেকোনো একদিকে ছিদ্র করে কুসুম ও সাদা অংশ বের করে নিতে হবে। খোসাগুলো মুছে রোদে শুকিয়ে নাও।

তারপর কী করবে বলছি শোনো। সাদা খোসার ডিম  হলে কালো পোস্টার বা অ্যাক্রিলিক কালার লাগিয়ে শুকিয়ে নিতে হবে।

এর পর ব্রাশে পর পর নীল, বেগুনি, কমলা রং নিয়ে ডিমের খোসায় ছড়িয়ে দাও। এরপর সাদা রঙে ছোট ছোট তারা এঁকে দাও কয়েক জায়গায়। হু, এবার পুরো সৌরজগতই তোমার হাতের মুঠোয়। এ ছাড়া সাদা ডিমের খোসায় পোস্টার কালার দিয়ে বিভিন্ন নকশা এঁকে নিতে পার। যেকোনো কিছু। তুমি যদি খুব ছোট হও তবে মার্কার পেন দিয়ে আঁকিবুঁকি করতে পারো। ডিমের গায়ে শুকনো ফুল ও পাতা আঠা দিয়ে লাও।

এবার বাজারের নেটের ব্যাগ মাপমতো কেটে ডিমের গায়ে পেঁচিয়ে সুতো দিয়ে নেটের ব্যাগের বাড়তি অংশ শক্ত করে আটকে দাও। পানিতে পেঁয়াজের খোসার সঙ্গে ডিমের খোসাগুলো সিদ্ধ করো। এতে করে ডিমের গায়ে ফুল ও পাতার ছাপ বসে যাবে। কী সুন্দরই না লাগবে বলো! মিনিয়ন কি তোমার খুব প্রিয়? সাদা ডিমের গায়ে অর্ধেকটা হলুদ ও অর্ধেকটা নীল করে নাও তো দেখি। এবার ডলস আই লাগিয়ে কালো রঙে চশমার ফ্রেম এঁকে নিলেই হয়ে গেল তোমার প্রিয় মিনিয়ন।

ফ্যাশন ফিল্ডেও খেলা জমুক

চোখের আলোয় দেখেছিলেম...

বর্ষায় যেমন পোশাক পরা চাই

বর্ষার প্রথম দিন রাঁধুন মুগ ডালের সুস্বাদু খিচুড়ি

পারমানেন্ট কেরাটিন করালে চুল মসৃণ থাকবে

পেটের মেদ কমাতে কোন ধরনের আঁশযুক্ত খাবার খাবেন

স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো থাকবে এই কয়েকটি অভ্যাসে

সুফি নাইটস উদ্‌যাপন করল টোয়াব অগ্রগামী ঐক্যজোট

কেন পালিত হয় আন্তর্জাতিক গোসল দিবস? জেনে নিন গোসলের সঠিক নিয়ম

‘ড্রাই বেগিং’ কি সম্পর্কের সমস্যার কারণ হয়ে উঠতে পারে? যেভাবে সামাল দেবেন