জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ মটরস লিমিটেড। প্রতিষ্ঠানটির রিকভারি বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১২ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ, (রিকভারি)।
পদসংখ্যা: ৬টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান ডিগ্রি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ২২-৩২ বছর।
কর্মস্থল: যে কোনো স্থান।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৫ এপ্রিল, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি।