হোম > ইসলাম

রবিউল আউয়ালের গুরুত্বপূর্ণ ঘটনাবলি

ইসলাম ডেস্ক

২ রবিউল আউয়াল: ৮৯৭ হিজরির এই দিনে স্পেনে মুসলিম শাসনের ইতি ঘটে।

৪ রবিউল আউয়াল: ৮৮৬ হিজরির এই দিনে ইস্তাম্বুল বিজয়ী উসমানি খলিফা মুহাম্মদ আল-ফাতিহের ইন্তেকাল।

৬ রবিউল আউয়াল: ৬০৪ হিজরির এই দিনে দার্শনিক ও সুফি কবি মাওলানা জালালুদ্দিন রুমির জন্ম।

৮ রবিউল আউয়াল: ১ হিজরির এই দিনে মহানবী (সা.) মক্কা থেকে হিজরত করে মদিনার উপকণ্ঠ কুবায় পৌঁছান এবং ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

১০ রবিউল আউয়াল: ১ হিজরির এই দিনে মহানবী (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করেন। ১৭৯ হিজরির এই দিনে সাহাবি আনাস ইবনে মালিক (রা.)-এর ইন্তেকাল। ৯৭৯ হিজরির এই দিনে উসমানি খিলাফতের সাইপ্রাস জয়।

১২ রবিউল আউয়াল: হিজরি পূর্ব ৫৩ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম। ১১ হিজরির একই দিনে তাঁর ইন্তেকাল। একই দিনে হজরত আবু বকর (রা.) খলিফা নির্বাচিত হন।

১৪ রবিউল আউয়াল: ১৭০ হিজরির এই দিনে আব্বাসি খলিফা হারুনুর রশিদ সিংহাসনে বসেন। ৬৪ হিজরির এই দিনে উমাইয়া শাসক ইয়াজিদের মৃত্যু।

১৮ রবিউল আউয়াল: ১ হিজরির এই দিনে মসজিদে নববির নির্মাণকাজ শেষ হয়।

২০ রবিউল আউয়াল: ১৫ হিজরির এই দিনে খলিফা ওমর (রা.) বায়তুল মুকাদ্দাস জয় করেন। ৫২০ হিজরির এই দিনে আন্দালুসি দার্শনিক, পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী ইবনে রুশদের জন্ম।

২১ রবিউল আউয়াল: ১০০০ হিজরির এই দিনে মোগল বাদশাহ শাহজাহানের জন্ম।

২৩ রবিউল আউয়াল: ৪২১ হিজরির এই দিনে ভারত বিজেতা সুলতান মাহমুদ গজনবির ইন্তেকাল।

২৪ রবিউল আউয়াল: ১৩ হিজরির এই দিনে মহাবীর খালিদ ইবনে ওয়ালিদ (রা.) বুসরা বিজয়ের মাধ্যমে সিরিয়া অঞ্চলে বিজয়ের সূচনা করেন। ২৫ রবি

উল আউয়াল: ৫ হিজরির এই দিনে দাওমাতুল জান্দাল যুদ্ধ সংঘটিত হয়।

২৯ রবিউল আউয়াল: ৫৭০ হিজরির এই দিনে মহাবীর সালাহউদ্দিন আইয়ুবি দামেস্ক জয় করেন।

কোরআনে বর্ণিত গুনাহ মাফের ৮ দোয়া

রেশমি রুমাল আন্দোলনের অগ্রদূত উবায়দুল্লাহ সিন্ধি

সিগারেটের ধোঁয়া নাকে গেলে কি রোজা ভেঙে যাবে?

নবীজির দোয়ায় সামান্য খাদ্যে অফুরন্ত বরকত

আজকের নামাজের সময়সূচি: ০২ মার্চ ২০২৬

আল্লাহর সাহায্য লাভের ২ দোয়া

খলিল আহমাদ সাহারানপুরি: জীবন, কর্ম ও গবেষণা

যাদের জন্য এসেছিল অলৌকিক রিজিক

টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যায়?

আজকের নামাজের সময়সূচি: ০১ মার্চ ২০২৬