হোম > ইসলাম

মাত্র ১৩ মাসে কোরআনের হাফেজ ১০ বছরের মাকসুদ

ইসলাম ডেস্ক 

হাফেজ মাকসুদুর রহমান। ছবি: সংগৃহীত

মাত্র ১৩ মাস ১০ দিনে সম্পূর্ণ পবিত্র কোরআন মুখস্থ করেছে ১০ বছর বয়সী মাকসুদুর রহমান। সে মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের রানীমুহুরী গ্রামের বাসিন্দা মোক্তার হোসেনের ছেলে।

মেধাবী এই শিশু জাহাপুর ইবতেদায়ি হাফেজিয়া মাদ্রাসা ও পেসকারুননেসা এতিমখানার শিক্ষার্থী। খুদে হাফেজ মাকসুদুর রহমানকে অনন্য এই অর্জনের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠানটি।

জানা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে হিফজ বিভাগের সবক শুরু করে মাকসুদুর রহমান। গভীর অধ্যবসায়ে মাত্র ১৩ মাসে সম্পূর্ণ কোরআন শরিফ মুখস্থ করে সে।

শিক্ষকেরা জানান, ভর্তির পর থেকে হাফেজ মাকসুদ ছিল অত্যন্ত মনোযোগী। প্রতিদিন নির্ধারিত সবক মুখস্থ করা, পুরোনো অংশের পুনরাবৃত্তিতে যত্নশীল থাকা—সবকিছু তাকে স্বল্প সময়ে হাফেজ হতে সাহায্য করেছে।

পরিবারের সদস্যরা বলেন, ছোটবেলা থেকেই মাকসুদ কোরআনের প্রতি গভীর আগ্রহ ছিল। সকলের দোয়া, শিক্ষকদের আন্তরিক পরিশ্রম ও মাদ্রাসার শান্তিপূর্ণ পরিবেশ তার এই সফলতাকে সহজ করেছে।

ঘরে প্রবেশের সময় যে দোয়া পড়বেন

আজকের নামাজের সময়সূচি: ১৫ জুন ২০২৬

দোয়া মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার ও অনন্য ইবাদত

খানজাহান আলীর দিঘিতে কুমির এল যেভাবে

মসজিদে প্রবেশ করেই যে নামাজ পড়তে বলেছেন নবীজি (সা.)

আজকের নামাজের সময়সূচি: ১৪ জুন ২০২৬

কঠিন রোগ থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন

আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

নামাজের সিজদায় কোন কোন দোয়া পড়া যায়

কোনো কিছু দেখে মুগ্ধ হলে যে দোয়া পড়বেন