হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পুতিনের সঙ্গে ফোনালাপের পরই ইরান যুদ্ধ ‘প্রায় শেষের’ ঘোষণা দিলেন ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় এক ঘণ্টার ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানে চলমান যুদ্ধ প্রায় শেষ করে এনেছি।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের ফলে ইরান এখন কার্যত ‘কোনো নৌবাহিনী নেই, কোনো যোগাযোগ ব্যবস্থা নেই... কোনো বিমানবাহিনীও নেই’ অবস্থায় রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় যুদ্ধটা প্রায় শেষ হয়ে গেছে, অনেকটাই। বলতে গেলে পুরোপুরি।’ তিনি আরও যোগ করেন, যুক্তরাষ্ট্র এই অভিযানে নির্ধারিত সময়সূচির তুলনায় ‘অনেক এগিয়ে’ রয়েছে।

পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর ট্রাম্প এই মন্তব্য করেন। ক্রেমলিনের মতে, সেই আলোচনায় পুতিন দ্রুত যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্পের কাছে কয়েকটি প্রস্তাব তুলে ধরেছেন। পরে মায়ামিতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র কয়েকটি নাম প্রকাশ না করা দেশের জন্য ‘তেল-সংক্রান্ত নিষেধাজ্ঞা’ শিথিল করবে। ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে, এর মধ্যে রাশিয়াও রয়েছে।

এই ঘোষণার পর শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা যায় এবং তেলের দাম কমে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, মার্কিন সামরিক বাহিনী তাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। নিউইয়র্ক শেয়ারবাজারে বিকেলের লেনদেনে যুক্তরাষ্ট্রের বৃহৎ কোম্পানিগুলোর সূচক এসঅ্যান্ডপি ৫০০ আগের পতন কাটিয়ে দশমিক ৮ শতাংশ বেড়ে যায়। একই সময়ে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচকও দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পায়।

অন্যদিকে তেলের দাম নেমে আসে ব্যারেলপ্রতি ৯২ ডলারে। এর আগে দিনের শুরুতে তা বেড়ে ১২০ ডলার পর্যন্ত পৌঁছেছিল। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর বাজারে হস্তক্ষেপের জন্য ট্রাম্পের ওপর চাপ তৈরি হয়েছিল। এই প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়।

এদিকে রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, পুতিনের সঙ্গে ফোনালাপের পরই যুদ্ধ শেষ করার ইঙ্গিত দেন ট্রাম্প। ক্রেমলিনের এক মুখপাত্র বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ইরান সংঘাতের দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের লক্ষ্যে বেশ কিছু বিবেচনার কথা তুলে ধরেছেন। এর মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে হওয়া যোগাযোগ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আরও কয়েকটি দেশের নেতাদের সঙ্গে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।’

ফোনালাপ প্রসঙ্গে ট্রাম্প বলেন, পুতিন ইরান ইস্যুতে ‘সহায়ক’ হতে চান। তিনি বলেন, ‘আমাদের খুব ভালো আলোচনা হয়েছে এবং তিনি খুবই গঠনমূলক ভূমিকা রাখতে চান।’

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ‘অটল সমর্থন’ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আজ যখন ইরান একটি সশস্ত্র আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ করছে, তখন এই উচ্চ পদে আপনার দায়িত্ব পালন অবশ্যই অসীম সাহস ও আত্মত্যাগ দাবি করবে।’

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছিলেন, তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলোকে মার্কিন নৌবাহিনী নিরাপত্তা দিতে পারে। সোমবার রাতে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় তারা ‘বিমান অভিযান’ শুরু করেছে এবং সেখানে যুদ্ধবিমান একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে।

অন্যদিকে ফ্রান্স আটটি ফ্রিগেট মোতায়েন করবে। সংখ্যাটি ব্রিটেনের পুরো নৌবহরের যুদ্ধজাহাজের সংখ্যার চেয়েও বেশি। এ ছাড়া দুটি উভচর হেলিকপ্টারবাহী জাহাজ এবং ফ্রান্সের প্রধান যুদ্ধজাহাজ শার্ল দ্য গল বিমানবাহী রণতরিও সেখানে পাঠানো হবে।

ইরানের ওপর সবচেয়ে তীব্র হামলা হবে আজ: পিট হেগসেথ

ঘণ্টায় ঘণ্টায় সুর পাল্টাচ্ছেন ট্রাম্প, ইরান যুদ্ধের শেষ কোথায়

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

ইরানে আগ্রাসন ‘ছোট সফর’, খুব শিগগির শেষ: ট্রাম্প

শিক্ষার্থীদের প্র্যাঙ্কে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

ইরানি তেলের ডিপোতে হামলার পর ইসরায়েলকে ‘হোয়াট দ্য ফা**’ বার্তা পাঠায় যুক্তরাষ্ট্র

মেয়র মামদানির বাসভবনের সামনে ভয়াবহ বোমা হামলা, স্বীকারোক্তি দিলেন দুই তরুণ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়ে যা বললেন ট্রাম্প

এপস্টেইনের কথিত আত্মহত্যার আগে কারারক্ষীর ‘সন্দেহজনক’ লেনদেনের তথ্য প্রকাশ

ইরান ইস্যুতে পেন্টাগনের তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের