হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

শিগগির ইরান থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র: জেডি ভান্স

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ছবি: সংগৃহীত

ইরানে চলমান সামরিক অভিযান থেকে যুক্তরাষ্ট্র শিগগির সরে আসবে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে তার আগে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে কিছুদিন অভিযান চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। আজ ডানপন্থী পডকাস্টার বেনি জনসনের এক পডকাস্টে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে ভান্স বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের অধিকাংশ সামরিক লক্ষ্য অর্জন করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কিছু সময় অভিযান চালিয়ে যেতে চান, যাতে ভবিষ্যতে আবারও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট আরও কিছুদিন অভিযান চালিয়ে যাবেন, যাতে আমরা চলে যাওয়ার পর দীর্ঘ সময়ের জন্য আবার এ কাজ করতে না হয়। ইরান সরকারকে দীর্ঘ সময়ের জন্য অকার্যকর করে দেওয়াই আমাদের লক্ষ্য।’

তিনি স্বীকার করেন, এই সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে তাঁর মতে, এটি সাময়িক এবং সংঘাত শেষ হলে দাম আবার কমে আসবে।

ভান্স বলেন, ‘এটি খুবই স্বল্পমেয়াদি একটি প্রতিক্রিয়া। মূলত এটি একটি স্বল্পমেয়াদি সংঘাতের ফল।’

তিনি আরও বলেন, ‘আমরা এক বছর বা দুই বছর ইরানে থাকতে চাই না। আমরা প্রয়োজনীয় কাজ শেষ করে শিগগির সরে আসব এবং জ্বালানির দামও স্বাভাবিক হয়ে আসবে।’

হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’

যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

ফোনালাপে নেতানিয়াহুকে উচ্চ স্বরে তিরস্কার করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ট্রাম্পের বিজ্ঞান প্যানেলে ৯ ধনকুবের, বিজ্ঞানী একজন

সৌদি যুবরাজ আমাকে তোষামোদ করছেন: ট্রাম্প

ইরান আর মধ্যপ্রাচ্যের ‘বুলি’ নয়, তারা এখন পালাচ্ছে: ট্রাম্প

স্থল সৈন্যের প্রয়োজন নেই, কয়েক সপ্তাহেই শেষ হবে ইরান যুদ্ধ: রুবিও

ইউক্রেনের জন্য বরাদ্দ অস্ত্র যেতে পারে ইরান যুদ্ধে

সমঝোতার জন্য ট্রাম্পের দৌড়ঝাঁপ

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল এখন ইরানি হ্যাকারদের দখলে