হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজার ৭০ শতাংশ দখলে নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি দেশটির সামরিক বাহিনীকে গাজা উপত্যকার অন্তত ৭০ শতাংশ এলাকা নিজেদের দখলে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে অনুষ্ঠিত এক সম্মেলনে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল হামাসের ওপর তাদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করছে। তিনি বলেন, ‘আমরা এখন গাজা উপত্যকার ৬০ শতাংশ এলাকা নিজেদের দখলে নিয়েছি। আগে আমরা ৫০ শতাংশে ছিলাম, সেখান থেকে ৬০ শতাংশ হয়েছে। আমার নির্দেশ হলো ধাপে ধাপে ৭০ শতাংশ পর্যন্ত এগোনো। আপাতত সেখান থেকেই শুরু করা হোক।’

নেতানিয়াহুর এই বক্তব্যের সময় উপস্থিত শ্রোতারা তাঁকে পুরো গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য স্লোগান দিতে থাকেন।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) গত এপ্রিলের শেষের দিকে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে যে মানচিত্র দিয়েছিল, সেটি অনুযায়ী সামরিক বাহিনী ইতিমধ্যে গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। এখন ইসরায়েল যদি গাজার আরও কিছু এলাকা এভাবে বেদখল করে, তবে উপত্যকাটির প্রায় ২০ লাখ ফিলিস্তিনি একটি ক্ষুদ্র ও বিধ্বস্ত অংশের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়তে বাধ্য হবেন।

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ইসরায়েলি বাহিনী গাজার প্রায় ৫৩ শতাংশ এলাকা জুড়ে থাকা ইয়েলো লাইন পর্যন্ত নিজেদের সামরিক কর্মকাণ্ড নিয়ন্ত্রিত করেছিল। তবে গত মঙ্গলবার হামাস ইসরায়েলের বিরুদ্ধে এই সীমানা পরিবর্তনের অভিযোগ তুলেছে।

হামাসের অভিযোগ, ইসরায়েল নতুন করে সীমারেখা পরিবর্তন করছে। সংগঠনটি বলেছে, এটি যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং গাজায় সামরিক নিয়ন্ত্রণ স্থায়ী করার চেষ্টা।

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে

চুক্তিতে সম্মতি দিয়েছেন মোজতবা—দাবি ট্রাম্পের, ইরান বলছে ‘না’

ওমান সাগরে এবার হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে তেল ট্যাংকার বিকল করল মার্কিন বাহিনী