হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ তৈরি না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েল ও সৌদি আরবের পতাকা। ছবি: এএফপি

একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক স্বাভাবিক করা হবে না বলে জানিয়েছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে সিএনএনকে দেশটির একটি উচ্চপদস্থ সরকারি সূত্র রিয়াদের এমন অবস্থানের কথা জানিয়েছে।

এর আগে আজ সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন, ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া এবং ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ স্বাক্ষর করা বাধ্যতামূলক হওয়া উচিত। একই সঙ্গে ট্রাম্প হুঁশিয়ারি দেন, যদি দুই পক্ষ চুক্তিতে আসতে ব্যর্থ হয়, তবে ইরানের ওপর এর আগের যেকোনো সময়ের চেয়ে ‘বড় ও শক্তিশালী’ হামলা চালানো হবে।

ট্রাম্পের এই চাপ ও হুমকির জবাবে সৌদির ওই সরকারি সূত্রটি জানায়, রিয়াদের অবস্থান আগের মতোই স্পষ্ট এবং অপরিবর্তিত রয়েছে। ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দৃশ্যমান ও স্থায়ী প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, আব্রাহাম অ্যাকর্ডস বা আব্রাহাম চুক্তি হলো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে স্বাক্ষরিত সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি। ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর মতো দেশগুলোকে নিয়ে আব্রাহাম অ্যাকর্ডস বা আব্রাহাম চুক্তি সই করেন। সৌদি আরব শুরু থেকেই এই জোটে অন্তর্ভুক্ত হতে ফিলিস্তিন ইস্যুটিকে প্রধান শর্ত হিসেবে ধরে রেখেছে।

আজ প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, কয়েকজন আরব নেতা নাকি তাঁকে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তিতে পৌঁছে, তাহলে তারা ইরানকেও আব্রাহাম অ্যাকর্ডসের অংশ হিসেবে দেখতে আগ্রহী। তবে তাঁর দাবির মুখে সৌদি আরবের এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রমাণ করে, রিয়াদ তাদের নীতি থেকে একচুলও নড়েনি।

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে

চুক্তিতে সম্মতি দিয়েছেন মোজতবা—দাবি ট্রাম্পের, ইরান বলছে ‘না’

ওমান সাগরে এবার হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে তেল ট্যাংকার বিকল করল মার্কিন বাহিনী