হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ভাইয়ের স্বপ্নপূরণে ডাক্তার হতে চায় ১০ বছরের আমর

আমর আল-হিন্দি। ছবি: সংগৃহীত

সময়টা গত বছরের অক্টোবরের কোনো এক বিকেল। গাজার বাইত লাহিয়ার একটি ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মুহূর্তেই সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একটি পরিবার। সেই হামলায় একটি পরিবারের পুরোটাই শেষ হয়ে যায়। বাবা, মা ও ভাইবোন সবাই মারা পড়ে। ধ্বংসস্তূপের মধ্যে কেবল একা বেঁচে ছিল ১০ বছরের আমর আল-হিন্দি।

হামলার পরপরই আমরকে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। চারপাশে কেবল আর্তনাদ-হাহাকার, রোনাজারি। রক্তাক্ত মানুষের মিছিল। মেঝেতে পড়ে থাকা এক নারীর কানের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। এক কোণে এক লোকের নিথর দেহ।

আমর হাসপাতালের বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে বারবার জানতে চাইল তাঁর ভাই শরীফের কথা। আমর বলছিল, ‘শরীফ কোথায়?’ পাশে থাকা নার্স সান্ত্বনা দিয়ে বলল, ‘শরীফ ঠিক আছে। আমি তোমাকে তার কাছে নিয়ে যাব।’ কিন্তু আমর তার বড় ভাই শরীফকে আর জীবিত দেখেনি। নেই তার আরেক ভাই আলী, তার বোন আসিল। মা-বাবাও নেই। পুরো পরিবারই শেষ হয়ে গেছে।

যুদ্ধবিরতির ঘোষণা কার্যকর হওয়ার পর বিবিসি আমরের খোঁজ নিতে যায়। সে সময় আমর তার দাদা-দাদির কাছে ছিল। এই আমরই এখন তাদের শেষ আশ্রয়। আমরের বেঁচে থাকার আনন্দের মাঝেও লুকিয়ে আছে এক গভীর ক্ষত। আমরের পায়ের তিনটি আঙুল কেটে ফেলতে হয়েছে। তারপরও সে হাঁটার চেষ্টা করছে ধীরে ধীরে।

আমর তার দাদুর কোলে বসে মায়াময় চোখের গভীরতা দিয়ে বিবিসির প্রতিবেদকদের দিকে তাকিয়ে বলছিল, তার বড় ভাই আলীর কথা। ‘আলী ডাক্তার হতে চেয়েছিল। সে জর্ডানে গিয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখত।’ কথাগুলো বলতে বলতে হঠাৎ থেমে গেল আমর। চোখ থেকে বড় বড় অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। তারপর কান্নায় ভেঙে পড়ল। তারপরও বলছিল, ‘আমি আলীর মতো হতে চাই। তার স্বপ্ন পূরণ করতে চাই, জর্ডানে গিয়ে ডাক্তার হতে চাই।’

কান্নায় ভেঙে পড়া আমরের দাদা তৎক্ষণাৎ তাকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বললেন, ‘বাবা, তোমার কিছু হবে না।’ এক হাতে বুক চাপড়ে সান্ত্বনা দিচ্ছিলেন আমরের দাদা।

এই একটি দৃশ্যই যেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের আসল রূপ তুলে ধরে। যুদ্ধ কেবল ভূখণ্ডের দখলই কেড়ে নেয় না, জীবনের স্বপ্ন, ভালোবাসাকেও ছিনিয়ে নেয়। কিছু যুদ্ধ হয়তো অস্ত্রের শব্দে থেমে যায়। কিন্তু কিছু যুদ্ধ থেকে যায় বেঁচে থাকা মানুষদের ভেতর, অনেক দিন ধরে, হয়তো সারা জীবন।

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে

চুক্তিতে সম্মতি দিয়েছেন মোজতবা—দাবি ট্রাম্পের, ইরান বলছে ‘না’