হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

২৪ ঘণ্টায় ১৫ দেশের স্থাপনায় হামলা ইরানের, নাগরিকদের ১৪ দেশ ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ অবিলম্বে ত্যাগ করার জন্য সতর্কবার্তা দিয়েছে।

কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘গুরুতর ঝুঁকির’ কারণে পররাষ্ট্র দপ্তর আমেরিকান নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব, বর্তমানে যে পরিবহনব্যবস্থা রয়েছে তা ব্যবহার করে’ এই ১৪টি দেশ থেকে বেরিয়ে যেতে বলছে।

দেশগুলোর মধ্যে রয়েছে—বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক টুইটে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা ১৫টি দেশের ভূখণ্ড অথবা স্থাপনায় হামলা চালিয়েছে।

দেশগুলো হলো—ইসরায়েল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, ইরাক, বাহরাইন, ওমান, সিরিয়া, সাইপ্রাস, ফ্রান্স, ইতালি ও যুক্তরাজ্য।

বান্ধবী আর বিমান নিয়ে সৌদি আরব থেকে রোনালদোর পালানোর গুঞ্জন

সৌদি আরবে এবার আরেক কূটনৈতিক স্থাপনায় হামলার শঙ্কায় যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে ব্যারেলপ্রতি তেলের দাম ১২০ ডলার হয়ে যেতে পারে

ইরানি হামলার জেরে মধ্যপ্রাচ্যের দুই দেশে মার্কিন দূতাবাস বন্ধ

ইরানে তাদেরই প্রযুক্তিতে তৈরি ড্রোনসহ যে ৩ নতুন অস্ত্র প্রথমবার ব্যবহার করল যুক্তরাষ্ট্র

ইরানের দক্ষিণাঞ্চলে ৪.৩ মাত্রার ভূমিকম্প, পারমাণবিক পরীক্ষার গুঞ্জন

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানির পক্ষে চীন, হামলার নিন্দা করে আলোচনার আহ্বান

মধ্যপ্রাচ্যে মার্কিন কমান্ড সেন্টার, সদর দপ্তর ধ্বংস ও গোয়েন্দাকেন্দ্র ধ্বংসের দাবি ইরানের

নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের, সহায়তার ‘অবস্থায় নেই’ ইসরায়েলে মার্কিন দূতাবাস

কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, সৌদিতে বন্ধ কানাডার